সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ইন্দৌর-পাটনা এক্সপ্রেস৷ ট্রেনের দশটিরও বেশি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০জন যাত্রীর৷ আহত হয়েছেন দেড়শোরও বেশি যাত্রী৷
রবিবার ভোররাত ৩টে নাগাদ কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পুখরায়ানে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি৷ নর্দান সেন্ট্রাল রেলের মুখপাত্র জানান, দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন এস ১, এস ২, এস ৩ কোচের যাত্রীরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলাবাহিনী৷ জোর কদমে চলছে উদ্ধার কাজ৷ রেলের কামরা কেটে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেল প্রতিমন্ত্রীও৷ ঠিক কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷ জানিয়েছেন, দোষীদের খুঁজে বের উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷ পাশাপাশি নিহতদের পরিবারকে ৩.৫ লক্ষ, গুরুতর আহতদের ৫০ হাজার এবং আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেলমন্ত্রক৷
Anguished beyond words on the loss of lives due to the derailing of the Patna-Indore express. My thoughts are with the bereaved families.
Advertisement— Narendra Modi (@narendramodi) November 20, 2016
গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কানপুর রেলের হেল্পলাইন নম্বর 05121072৷ একনজরে দেখে নিন বাকি হেল্পলাইন নম্বরগুলি৷
পাটনা – 0612-2202290, 0612-2202291, 0612-2202292, 025-83288৷ ইন্দোর – 0741 1072৷ উজ্জয়িনী – 0734 2560906৷ রাতলাম – 07412 1072৷ মুগলসরাই – 05412-251258, 05412-254145৷ হাজিপুর – 06224-272230৷ ঝাঁসি – 05101072৷ ওরাই – 051621072৷ পোখরায়ন – 05113-270239
সর্বশেষ খবর
-
‘ভারতের ফ্যান হয়ে গেছি’, ম্যাচ শেষে বললেন ব্রাজিল তারকা, খালিদের প্রশংসা অ্যান্সেলোত্তির
-
শহরে ব্রাজিলের খেলা দেখতে এসে বিপত্তি! পাঁচতারা হোটেলে ‘শ্লীলতাহানি’র শিকার নাগাল্যান্ডের ২ যুবতী
-
নমাজের অছিলায় পিছন থেকে পরপর মার, ককপিটে কীভাবে জঙ্গি হামলা? নেতানিয়াহুকে জানালেন স্মিত
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ