সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার নজর এড়িয়ে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা পাক জঙ্গিদের৷ রুখে দিলেন ভারতীয় জওয়ানরা৷ খতম করা হয়েছে ছয় জঙ্গিকে৷ কুপওয়ারার কেরান সেক্টরে আরও জঙ্গির খোঁজে অভিযান শুরু করেছে নিরাপত্তারক্ষীরা৷ কোনও জঙ্গি আত্মগোপন করে রয়েছে কিনা তার খোঁজেই চলছে সার্চ অপারেশন৷ কোনও জওয়ানের হতাহতের খবর আসেনি৷
J&K: Three terrorists were killed after an infiltration bid was foiled by security forces in Keran Sector of Kupwara. Operation underway. pic.twitter.com/X37NdHCPD7
Advertisement— ANI (@ANI) June 10, 2018
Advertisement
[লাইনচ্যুত মুম্বই-হাওড়া মেলের তিনটি কামরা, আতঙ্কিত যাত্রীরা]
ঘটনার সূত্রপাত রবিবার ভোরের আলো ফোটার আগেই৷ জানা গিয়েছে, কুপওয়ারার কেরান সেক্টরে টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা তখনই সেখানে কিছু সন্দেহজনক কাজকর্ম নজরে আসে তাঁদের৷ তাঁরা দেখেন সীমান্তের ওপার থেকে কিছু সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছে৷ সতর্ক হয়ে যান জওয়ানরা৷ সেনাকে আঁচ করতে পেরেই গুলি চালাতে থাকে জঙ্গিরা৷ পালটা উত্তর দেয় সেনা৷ ঘটনাস্থলেই খতম হয় ছয় জঙ্গি৷ অনুমান, রমজানে বড়সড় কোনও নাশকতার ছকেই উপত্যকায় প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিদের দলটি৷ আরও কোনও জঙ্গি আত্মগোপন করে রয়েছে কি না, সেজন্য কুপওয়ারা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সার্চ অপারেশন চালাচ্ছে সেনা৷
[থানায় ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি, সপাটে ‘চড়’ কনস্টেবলকে]
শনিবার বিকালেও টহলরত জওয়ানদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল৷ ঘটনাস্থল ছিল জম্মু কাশ্মীরের বান্দিপোরা৷ পানহার এলাকার ঘন জঙ্গলে যখন জওয়ানরা টহল দিচ্ছিলেন তখনই তাঁদের দেখে গুলি ছোঁড়ে জঙ্গিদের একটি দল৷ পুরো এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা৷ জঙ্গিদের খোঁজে এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি৷ একইভাবে দু’দিন আগেও কুপওয়ারাতেও টহলরত জওয়ানদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা৷
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন! বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র