যোগীর রাজ্যে গেরুয়া পরেই ঢুকতে পারে জঙ্গি! সতর্ক করলেন গোয়েন্দারা

আমরাও তৈরি : জানালেন নয়া ডিজিপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৭:৫৫

options
link
যোগীর রাজ্যে গেরুয়া পরেই ঢুকতে পারে জঙ্গি! সতর্ক করলেন গোয়েন্দারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধু বা তান্ত্রিকের বেশে রাজ্যে ঢুকতে পারে আতঙ্কবাদীরা। যেকোনও সময় হামলা চালাতে পারে তারা। উত্তরপ্রদেশকে এমন সতর্কবার্তাই দিল গোয়েন্দাসংস্থা। মধ্যপ্রদেশের এক গোয়েন্দাসংস্থার রিপোর্ট অনুযায়ী, সাধু, তান্ত্রিক বা গেরুয়া পোশাকের আড়ালে এ রাজ্যে সন্ত্রাসবাদীরা ঢুকছে। অল্পবয়সী ছেলেদের রীতিমত প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে।

Advertisement

[এবার গো-রক্ষকদের রোষে ৯ বছরের শিশু]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৮ বছর বয়সী কমপক্ষে ২০-২৫ জন সন্ত্রাসবাদী নেপাল সীমান্ত পার করে ভারতে প্রবেশ করছে। তারাই উত্তরপ্রদেশে হামলার ছক কষছে বলে উত্তরপ্রদেশ পুলিশের কাছে সতর্কবার্তা এসেছে। যোগী আদিত্যনাথের পুলিশবাহিনী অবশ্য সবরকমভাবে প্রস্তুত বলে জানিয়েছেন যোগী সরকারের নয়া ডিজিপি সুলখান সিং। তিনি জানান, “আমাদের যে এজেন্সি রয়েছে তারা সবসময় সতর্ক রয়েছে। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, এটিএস সবসময় নজর রাখছে। তাদের রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ করব।”

Advertisement

[মোদির সেই ভাদনগর স্টেশন! ঢেলে সাজাতে বরাদ্দ ৮ কোটি]

মধ্যপ্রদেশের গোয়েন্দাসংস্থার রিপোর্ট বলছে, অপেক্ষাকৃত কমবয়সী ছেলেদের সন্ত্রাসী কার্যকলাপের জন্য কাজে লাগানো হচ্ছে। যেন কারও সন্দেহ না হয়। রিপোর্টটি হাতে পাওয়ার পরই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারত-নেপাল সীমান্তে। সন্দেহভাজন কাউকে দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ। উল্লেখ্য, দিন দুয়েক আগেই উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে তবে কী তেমন কিছু তথ্য উঠে এল! উঠছে সেই প্রশ্নও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.