সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএনবি কাণ্ডে এবার ইন্টারপোলের নজরে নীরব মোদির বোন পূরবী দীপক মোদি৷ হীরে ব্যবসায়ীর বোনের নামে রেড-কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল৷ আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা৷ ইডির নির্দেশেই এই রেড-কর্নার নোটিশ জারি হয়েছে বলে সূত্রের খবর৷
[বনধের দিনই বড় পদক্ষেপ, পেট্রোপণ্যের দাম কমাল অন্ধ্রপ্রদেশ সরকার]
সূত্রের খবর, ইডির পেশ করা প্রথম চার্জশিটেই উল্লেখ করা হয় পূরবী দীপক মোদির নাম৷ তাঁর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়৷ জানা গিয়েছে, ইংরেজি, গুজরাটি ও হিন্দিতে কথা বলতে পারেন তিনি। এই রেড-কর্নারের ফলে বিদেশের মাটিতেও পূরবী দীপক মোদিকে গ্রেপ্তার করতে পারেন তদন্তকারীরা৷ এর আগে নীরব মোদি সহযোগী মিহির আর বনশালীর বিরুদ্ধে রেড-কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। তার আগে নীরব মোদির বিরুদ্ধেও রেড-কর্নার নোটিস জারি করে ইডি ও সিবিআই৷
[বনধ করেও দেশের ‘বিকাশ’ বন্ধ করা যাবে না, কংগ্রেসকে তোপ বিজেপির]
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ এই প্রতারণার খবর সামনে আসার আগেই দেশ ছেড়ে পালান তাঁরা৷ তাঁদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি৷ জানা যায়, তাঁরা ব্রিটেনে আত্মগোপন করে রয়েছেন৷ তাঁদের বিরুদ্ধে রেড-কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল৷ একা নীরব মোদি নন, রেড-কর্নার নোটিস জারি করা হয়েছে নীরবের ভাই নিশাল মোদির নামেও৷ নীরবের সংস্থার অন্যতম কর্তা সুভাষ পরবের বিরুদ্ধেও নোটিস জারি হয়েছে৷ নোটিস দেওয়ার পাশাপাশি, ইন্টারপোলের তরফে বেশ কয়েকটি দেশকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নীরব মোদির সন্ধান চালানোর জন্য৷
ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশকে অনুরোধ করা হয় নীরবের গতিবিধির উপর নজর রাখার৷ পাশাপাশি, একের পর এক ব্যাংক দুর্নীতির খবর প্রকাশ্যে আসায় রীতিমতো চাপে কেন্দ্র৷ তাই উনিশের লোকসভা নির্বাচনের আগে নীরবকে দেশে ফেরাতে তৎপর তারা৷ যেনতেন প্রকারেন ভোটের আগে রাঘব বোয়ালদের কোনও একজনকে গ্রেপ্তার করে বা দেশে ফিরিয়ে এনে চমক দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ নীরব মোদি ছাড়াও সরকারের লক্ষ্যে আছেন লিকার ব্যারন বিজয় মালিয়াও৷
সর্বশেষ খবর
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল
-
বাড়ি জলের ট্যাঙ্কেই বিপদ বোঝেনি পরিবার! কেরলে ডুবে মৃত্যু ৫ ও ৩ বছরের ভাইবোনের
-
ঠাকুরদালান থেকে বিতাড়িত হতেই শুরু নিজেদের দুর্গা আরাধনা! পুরুলিয়ায় ধীবরদের পুজো এবার শতবর্ষে