কোনও অফিসারের অধিকার লঙ্ঘিত হয়নি। আইপ্যাক মামলায় (IPAC Case) জোর সওয়াল রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীর। শুধু তাই নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে একহাত নিয়ে আইনজীবীর আরও অভিযোগ, ইডি এই মামলায় এমন নতুন ধরনের আইন নিয়ে এসেছে, যা কখনও আগে তোলা হয়নি। এমনকী ফের একবার ইডি তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। যদিও এদিনের মতো মামলার শুনানি শেষ হয়ে গেলেও, বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
আরও পড়ুন:
বঙ্গে ভোট আবহের মধ্যেই আজ, বুধবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হয়। দুই ধাপে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে সংবিধানের ৩২ নম্বর ধারায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনু সিংভি। শুধু তাই নয়, ৩২ নম্বর ধারা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীও। আদালতে তাঁর সওয়াল, রাষ্ট্রের জন্য সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ নয়, নাগরিকদের সুরক্ষার জন্য তৈরি। এমনকী ইডি যে পথে এগোচ্ছে, তা দুর্বল। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে মেনকা গুরুস্বামী বলেন, ‘সওয়ালের সময় ঘটনাগুলি তুলে ধরা হবে, তবে ইডি যে পরিস্থিতির কথা বলছে, তেমন কিছুই ঘটেনি।’ এমনকী কোনও অপরাধমূলক কাজ হয়নি বলেও মন্তব্য আইনজীবীর। তাঁর কথায়, কোনও ভয় দেখানো কিংবা চাপ ছিল না। লঙ্ঘিত হয়নি কোনও অফিসারের অধিকারও।
আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন ইডির তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়ার বিষয়টি উঠে আসে। বিচারপতির পর্যবেক্ষণ, ইডির তদন্তে যখন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন, তখন তা কেন্দ্র বনাম রাজ্যের বিবাদ হতে পারে না। শুধু তাই নয়, যেভাবে তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করা হয়েছে তা নিয়েও এদিন বিস্ময় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এক্ষেত্রে আদালতের আরও পর্যবেক্ষণ, এক্ষেত্রে পুরো প্রশাসনিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। এমনকী এই মামলাটিকে ব্যতিক্রমী মামলা বলেও এদিন উল্লেখ করে বিচারপতি।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’