ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীরে পথে নেমেছেন বহু মানুষ। প্রতিবাদ নিয়ে সমাজমাধ্যমে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে এবার শ্রীগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লা মেহেদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল জম্মু ও কাশ্মীর পুলিশ।
আরও পড়ুন:
ইরানে হামলা এবং খামেনেইয়ের মৃত্যুর পর কেন্দ্রের অবস্থান নিয়ে ক্ষুব্ধ মেহেদি। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি অভিযোগ করেছেন, উপত্যকায় প্রতিবাদ চলাকালীন মহিলা প্রতিবাদীদের উপর বেনজিরভাবে আক্রমণ করেছে নিরাপত্তা রক্ষীরা। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। গোটা ঘটনার কড়া নিন্দা করেছে মেহেদির কার্যালয়। এক্স হ্যান্ডলে তারা লিখেছে, ‘এই প্রশাসন একটি সার্বভৌম দেশের নেতার শহিদ হওয়ার নিন্দা করতে পারেনি। কিন্তু মেহেদির বিরুদ্ধে এফআইআর করার সাহস পাচ্ছে।’
খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীরে পথে নেমেছেন বহু মানুষ। গত রবিবার শ্রীনগরে রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীর সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। তাঁরা আমেরিকা ও ইজরায়েল বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। নিহত খামেনেইর ছবি হাতে মিছিল করেন তাঁরা। শ্রীনগর ছাড়াও ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের খবর আসছে। এই অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীনগরের ইন্টারনেট পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করেছে প্রশাসন।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’