মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Middle East Conflict) যে সরাসরি অর্থনীতির উপর প্রভাব ফেলছে তাতে সন্দেহ নেই। শুধু ভারত নয়, গোটা বিশ্বের অর্থনীতিই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধে প্রভাবিত। তবে ভারতের অর্থনীতির ক্ষেত্রে সরাসরি জিডিপির উপর এই যুদ্ধ প্রভাব ফেলতে চলেছে বলে খবর।
আরও পড়ুন:
ইওয়াই ইকোনমিক ওয়াচের ফেব্রুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী, ২০২৬-‘২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি প্রায় এক শতাংশ কমতে পারে এবং তা থাকতে পারে ৬.৮ শতাংশ থেকে ৭.২ শতাংশের মধ্যে। অন্যদিকে খুচরো মুদ্রাস্ফীতি বাড়তে পারে ১.৫ শতাংশ।
বুধবার থেকে শুরু হতে চলা অর্থবর্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সরাসরি পড়বে বস্ত্র শিল্প, রং, রাসায়নিক, সার, সিমেন্ট এবং গাড়ির টায়ারের মতো জিনিসপত্রের উপর। কারণ এর সঙ্গে অপরিশোধিত তেলের যোগ রয়েছে। ফলে এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থা ও ব্যক্তিদের আয় এবং এই সমস্ত ক্ষেত্রে নিয়োগের উপরও প্রভাব পড়বে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।
এর অন্যতম প্রধান কারণ ভারতের প্রতিটি সেক্টরেই আমদানি করা তেলের উপর নির্ভরশীলতা প্রায় ৯০ শতাংশ। যুদ্ধের কারণে যার উপর সরাসরি প্রভাব পড়ছে। সারের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে ভারতকে নির্ভর করতে হয় আমদানির উপর, যা যুদ্ধের কারণে সর্বতোভাবে প্রভাবিত। ইতিমধ্যেই এক মাস অতিক্রান্ত যুদ্ধের। এখনই যদি যুদ্ধ থামে তা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটাই সময় নেবে, যা অর্থনীতির জন্য যথেষ্ট উদ্বেগজনক। আর যুদ্ধ দীর্ঘায়ত হলে এই নেতিবাচক প্রভাবও প্রলম্বিত হবে তাতে সন্দেহ নেই বলে জানিয়েছে ইওয়াই ইকোনমিক ওয়াচের রিপোর্ট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে
-
হারেও উজ্জ্বল মনবীর-আনোয়াররা, ব্রাজিলের বিরুদ্ধে পরাজয়েও যেখানে ‘জিতে গেল’ ভারত
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার