ISRO

‘বোমায় উড়িয়ে দেব ইসরো’, হুমকি-মেল সংস্থার চেয়ারম্যানকে!

পুলিশ খতিয়ে দেখছে পুরো বিষয়টি। দেখা হচ্ছে, মেলটি দেশের বাইরে থেকে এসেছিল কিনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:৫৭

options
link
‘বোমায় উড়িয়ে দেব ইসরো’, হুমকি-মেল সংস্থার চেয়ারম্যানকে!
আতঙ্ক ইসরোর দপ্তরে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘিরে চাঞ্চল্য। ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণনকে এই মেল করা হয়েছে। সঙ্গে সঙ্গে সতর্ক পুলিশ। দ্রুত বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

Advertisement

ইসরোর সদর দপ্তরে খুঁটিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও কোথাও থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সেই সঙ্গেই খতিয়ে দেখা হচ্ছে মেলের প্রেরকের হালহকিকত। এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না যে, হয়তো ওই হুমকি-মেল বিদেশ থেকে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সম্ভাবনাই। তবে আপাতত ওই ইমেলকে ‘ভুয়ো’ বলেই চিহ্নিত করেছেন তদন্তকারীরা। এদিন দুপুরে মেল আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খালি করা হয় বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর সদর দপ্তর। যদিও শেষপর্যন্ত কিছু না মেলায় উত্তেজনার প্রশমন ঘটে। 

Advertisement

উল্লেখ্য, এই প্রথম নয়। দিল্লির বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গত বছর। ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল স্কুল, সর্বোদয় বিদ্যালয়ের মতো নামী স্কুল ঘিরে আতঙ্ক ঘনায়।

Advertisement

ইসরোর সদর দপ্তরে খুঁটিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও কোথাও থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সেই সঙ্গেই খতিয়ে দেখা হচ্ছে মেলের প্রেরকের হালহকিকত। এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না যে, হয়তো ওই হুমকি-মেল বিদেশ থেকে এসেছে।

বলে রাখা ভালো, গত বছরে একের পর এক সফল উৎক্ষেপণ করেছে ইসরো।  সংস্থার আগামী পথ স্বর্ণখচিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২৫ সালে মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে ‘করমর্দন’ বা সংযুক্ত হয় ইসরোর দুটি কৃত্রিম উপগ্রহ। তৈরি হয়েছিল ইতিহাস। এরপর মার্চে আনডকিং’ করতে সমর্থ হয় তারা। এই পদক্ষেপকে ‘যুগান্তকারী’ বলে মনে করছেন মহাকাশ গবেষকরা।  এদিকে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তথা ISS-এ পা রাখেন। ‘অ্যাক্সিওম মিশন ৪’-এর মিশন পাইলট হিসেবে মহাকাশে পাড়ি দেন তিনি। অন্তরীক্ষে ১৮ দিন কাটিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরেও আসেন। তৈরি হয় ইতিহাস। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.