সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপগ্রহ উক্ষেপণের খরচ কমানোর পরীক্ষায় সাফল্য পেল ইসরো৷ রবিবার বিশেষ ‘স্ক্রামজেট’ রকেট উৎক্ষেপণ করা হল যা জ্বালানি পোড়ানোর ক্ষেত্রে বাতাসের অক্সিজেন ব্যবহার করতে পারে৷ মিনিট পাঁচেকের পরীক্ষায় সফল হল উপগ্রহের উড়ান৷ এর ফলে আমেরিকা ও অষ্ট্রেলিয়ার সঙ্গে এক সারিতে বসল ভারত৷
চিরাচরিত প্রথা অনুযায়ী রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে জ্বালানি ও অক্সিডাইজার থাকে৷ এই পদ্ধতিতে রসদ পেয়েই উড়ে যেত উপগ্রহ৷ তাতে খরচও হত বেশি৷ খরচ কমানোর জন্য এবার বাতাসের অক্সিজেনকেই জ্বালানি পোড়ানোর কাজে ব্যবহার করার কথা ভাবা হয়৷ এয়ার-ব্রিদিং প্রপালশন টেকনোলজির মাধ্যমে তা করা সম্ভব৷ শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে তৈরি এই এই বিশেষ উপগ্রহে সে প্রযুক্তি ব্যবহার করেই সাফল্য মিলেছে৷ মিনিট পাঁচেকের উড়ানে উপগ্রহটি জানান দিয়েছে, এবার উৎক্ষেপণের খরচ অনেকটাই কমানো সম্ভব৷ বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, খরচ কমবে প্রায় ১০ গুণ৷ এছাড়া ওজন কম হওয়ার দরুণ উপগ্রহের গতি ও কর্মক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে৷
এতদিন পর্যন্ত এই সাফল্যের ভাগীদার ছিল শুধু আমেরিকা ও অষ্ট্রেলিয়া৷ মহাকাশ বিজ্ঞানে সাফল্যের নিরিখে এই এলিট ক্লাবে যোগ হল ভারতের নামও৷
সর্বশেষ খবর
-
রোগী নিয়ে হাসাপাতালে ঢুকলেই দিতে হবে টাকা! রাজি না হওয়ায় বেধড়ক ‘মার’ অ্যাম্বুল্যান্স চালককে
-
সব্যসাচীর গল্পে প্রসেনজিৎ-ঋত্বিক-ইশা, রহস্য থ্রিলার ‘জাদুকর সত্যচরণ’-এ আর কোন চমক?
-
‘ভারতের হয়ে হয়তো খেলতামই না’, ১৫ হাজার রান পেরিয়েও ‘নির্বিকার’ কোহলি
-
‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ গড়তে বঙ্গে বিশেষ গ্রামসভা, লক্ষ্য পঞ্চায়েত স্তরে উন্নয়ন
-
কাজে ফাঁকি বরদাস্ত নয়! এবার পুলিশের গতিবিধিতে নজর রাখবে লালবাজারের ‘ডিউটি মিত্র’