সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক মাইলফলক পেরিয়ে চলেছে ইসরো৷ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হল PSLV-C35’এর সফল উৎক্ষেপণে৷ নতুন এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের মাধ্যমে একসঙ্গে ৮টি উপগ্রহ মহাকাশে পাঠাল ভারত৷
সোমবার সকাল ৯.১২ মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে PSLV-C35৷ যাতে ভারতের তিনটি কৃত্রিম উপগ্রহ, আলজিরিয়ার তিনটি এবং কানাডা ও আমেরিকার একটি করে উপগ্রহ রয়েছে৷ আটটি কৃত্রিম উপগ্রহ মিলিয়ে মোট ৬৭৫ কিলোগ্রাম ওজন নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতের এই যান৷
ভারতের এই মিশনকে ‘টু ইন ওয়ান মিশন’ বলে আখ্যা দিয়ে ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানিয়েছেন, এতদিন মহাকাশে পাঠানো PSLV গুলি একটি কক্ষপথেই উপগ্রহগুলি পৌঁছে দিত৷ তবে PSLV-C35 দুটি কক্ষ পথে কৃত্রিম উপগ্রহগুলি পৌঁছে দেবে৷
ইতিমধ্যেই নিজস্ব অবস্থানে পৌঁছে গিয়েছে SCATSAT-1৷ যার কাজ সমুদ্র ও আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা৷ এছাড়া রয়েছে আইআইটি-বম্বের পড়ুয়াদের তৈরি ‘প্রথম’ এবং বেঙ্গালুরুর ছাত্রদের তৈরি PISAT৷ যা মহাকাশে থেকে পৃথিবীর গুরুত্বপূর্ণ ছবি তুলে পাঠাবে এবং ইলেক্ট্রন কাউন্ট করবে৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের