ফের উইপ্রোর অফিসে জৈব হামলার হুমকি!

ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৭, ১২:০১

options
link
ফের উইপ্রোর অফিসে জৈব হামলার হুমকি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের জৈব হামলার হুমকি দিয়ে মেল পাঠানো হল তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোয়। ই-মেলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০০ কোটি বিট কয়েন দিতে বলা হয়েছে উইপ্রোকে। নির্দিষ্ট সময়ে ৫০০ কোটি বিট কয়েন না দিলে উইপ্রোর বেঙ্গালুরু ক্যাম্পাসে ড্রোনের সাহায্যে জৈব হামলার হুমকি দেওয়া হয়েছে। এর আগেও একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছিল উইপ্রো-তে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। সাহায্য চাওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরও।

Advertisement

[কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, শহিদ জওয়ান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, গত ৫  মে প্রথমবার এই হুমকি মেল এসেছিল উইপ্রোর সারজাপুরের অফিসে। মেলে ২৫ মে-র আগে ৫০০ বিট কয়েন না দিলে জৈব হামলার হুমকি দেওয়া হয়েছিল। যদিও ২৫  মে কোনও হামলা হয়নি। সেই ঘটনার পর একমাসও কাটেনি। ফের এল হুমকি মেল। জানা যাচ্ছে, বুধবার দ্বিতীয় হুমকি মেলটি পাঠানো হয় সংস্থার বেঙ্গালুরু অফিসে। ঘটনার কথা স্বীকার করে উইপ্রোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশে উইপ্রোর সমস্ত অফিসেই নিরাপত্তা ব্যবস্থা জোর করা হয়েছে। তবে এই ঘটনার জেরে সংস্থার কাজকর্মে কোনও প্রভাব পড়েনি।

Advertisement

[দুর্নীতির দায়ে সিবিআইয়ের জালে ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল]

উইপ্রোর মতো নামী সংস্থাকে কারা পাঠাচ্ছে এমন হুমকি মেল? কোথা থেকেই বা আসছে মেলগুলি? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছিল, প্রথম হুমকি মেলটি সুইজারল্যান্ড থেকে এসেছিল। এরপরই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাহায্য চেয়েছে তারা। যদিও তদন্তকারীদের অনুমান, সম্ভবত ইউরোপের কোনও দেশ থেকে মেলগুলি আসেনি। সম্ভবত মেলগুলি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে পাঠানো হয়েছে। তাই আইপি অ্যাড্রেসটি সম্ভবত ভুয়ো। এমনকী, এই ঘটনায় উইপ্রোরই কোনও কর্মচারীর জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ইতিমধ্যেই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করার জন্য স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন সিআইডি-র তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.