সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বর্ণকার ও বালি মাফিয়াদের ডেরায় হানা দিয়ে এবার বিপুল পরিমাণে কালো টাকা উদ্ধার করল আয়কর দফতর। বৃহস্পতিবার চেন্নাইয়ে একাধিক স্বর্ণকারদের ডেরায় অভিযান চালানো হয়। তার ফলে উদ্ধার হয়েছে মোট নব্বই কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১০০ কেজি সোনাও।
উদ্ধার হওয়া টাকার বেশিটাই নতুন নোট। প্রায় ৭০ কোটি নতুন নোটের টাকা পেয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। শুধু চেন্নাই থেকেই মিলল এই পরিমাণ অর্থ ও সোনা। বড় বড় ব্যবসায়ীদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে আয়কর দফতর।এত নতুন নোট কীভাবে পৌঁছল স্বর্ণকারদের কাছে, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অঞ্চলে কালো টাকা সাদা করার চক্র সক্রিয় ছিল বলেই অনুমান।
নোট বাতিল হওয়ার পর থেকেই বিভিন্ন অঞ্চলে নিয়মিত হানা দিচ্ছে আয়কর দফতর। এখনও পর্যন্ত প্রায় ১৩০ কোটি টাকার গহনা বাজেয়াপ্ত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ২০০০ কোটি টাকার হিসাব বহির্ভুত সম্পত্তি। চেন্নাইয়ের মোট আট জায়গায় অভিযান চালিয়ে এই পরিমাণ অর্থ ও সোনা উদ্ধার করেছে আয়কর দফতর।সারা দেশের ক্ষেত্রে অঙ্কটা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।
Rs 90 crore in cash of which 70 crore are new notes and 100 kgs of gold seized in the raid by IT Dept from 8 locations in Chennai: Sources
— ANI (@ANI_news) December 8, 2016
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন