সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণে শহিদ হলেন ছত্তিশগড় আর্মড ফোর্সের এক জওয়ান। বিজাপুর জেলায় সড়ক নির্মাণের কাজে পাহাড়ায় ছিলেন তিনি। মাটির নিচে পোঁতা আইডিতে পা পড়তেই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জওয়ানের।
সিএএফ সূত্রে জানা গিয়েছে, তয়নার এবং ফরাসগঞ্জ গ্রামের মধ্যবর্তী অঞ্চলে বিস্ফোরণ ঘটে। শহিদ হয়েছেন ছাব্বিশ বছরের কনেস্টবল মনোজ পুজারী। সিএএফ-এর ১৯ নং ব্যাটিলিয়নের জওয়ান ছিলেন তিনি। এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের পরে গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে তল্লাশি অভিযান।
অতীতে নকশালপন্থীদের এই ধরণের ফাঁদের শিকার হয়েছেন স্থানীয়রাও। বিজাপুর অঞ্চলের বহু পথে নিরাপত্তা বাহিনীর গতিবিধি রুখতে আইইডি পুঁতে রাখা হয়েছে। গত ৯ এপ্রিল এমনই একটি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন এক জওয়ান। গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ জেলায় আরও একটি বিস্ফোরণে পঁচিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ৩০ মার্চ বছর চল্লিশের এক আদিবাসী মহিলার মৃত্যু হয় আইইডি বিস্ফোরণে।
সর্বশেষ খবর
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!
-
রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান! পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, জারি বিজ্ঞপ্তি
-
পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম! কড়া বিধি আনার ঘোষণা দিলীপের