সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চমবার রাজ্যসভার টিকিট পেয়েছেন জয়া বচ্চন । ৭৫ বছরের বর্ষীয়ান অভিনেত্রী-রাজনীতিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি স্বামী অমিতাভের সঙ্গে তাঁর যৌথ সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৫৭৮ কোটি টাকা। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে রাজসভা আসনগুলিতে।
হলফনামা থেকে জানা যাচ্ছে, তারকা দম্পতির স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৫০ কোটি টাকা। সেই সঙ্গে তাঁদের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭২৯ কোটি ৭৭ লক্ষ টাকা। জয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১০ কোটি টাকা ১১ লক্ষ ৩৩ হাজার ১৭২ টাকা। অন্যদিকে বিগ বি’র ক্ষেত্রে সেই অঙ্ক ১২০ কোটি ৪৫ লক্ষ ৬২ হাজার ৮৩ টাকা। জয়ার গয়নার মোট মূল্য ৪০ কোটি ৯৭ লক্ষ টাকা। গাড়ির মূল্য ৯ লক্ষ ৮২ হাজার টাকা।
[আরও পড়ুন: আচমকা কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধী, কারণ ঘিরে জল্পনা]
প্রসঙ্গত, অভিনয় দিয়ে জীবন শুরু করলেও রাজনীতির মঞ্চে নজর কেড়েছেন ‘ধন্যি মেয়ে’ জয়া। সেরা সাংসদের পুরস্কারও জিতেছেন তিনি। ২০০৪ সালে সমাজবাদী পার্টির সদস্যপদ গ্রহণ করেন। এযাবৎ চার বার রাজ্যসভার সদস্য থেকেছেন তিনি। এবার পঞ্চমবার মনোনয়ন পেলেন ৭৫ বছরের পদ্মশ্রী। কয়েকদিন আগেই রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সামনেই মেজাজ হারাতে দেখা গিয়েছিল তাঁকে।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকেও ইউনিক সিরিয়াল নম্বর, প্রশ্ন ফাঁস রুখতে কড়া সংসদ]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’