সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ শুক্রবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বর্তমানে মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল৷ মানসিকভাবেও তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে৷
পাশাপাশি, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ নিজে থেকেই শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চালাতে পারছেন তিনি৷ খাবার হিসাবে সেমি লিকুইড খাবারও খেতে দেওয়া হচ্ছে তাঁকে৷ অর্থাৎ যে কোনওদিনই নেত্রী যে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরতে পারেন এবং রাজ্যপাটের দায়িত্ব গ্রহণ করতে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না৷
এআইএডিএমকে’র তরফ থেকেও মুখ্যমন্ত্রীও শারীরিক অবস্থার উন্নতির কথা জানানো হয়েছে৷ যদিও এখনও হাসপাতালের আইসিইউতেই ভর্তি রয়েছেন মন্ত্রী৷
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এআইএডিএমকে সুপ্রিমো৷ তাঁর শারীরিক অসুস্থতার কারণে সমর্থকরা বেশ চিন্তায় ছিলেন৷ আম্মার শারীরিক অবস্থার কথা জানতে হাসপাতালের চত্ত্বরে ভিড় জমিয়েছিলেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
জাল নথিতে সিমকার্ড তুলে প্রতারণা! সল্টলেক থেকে ধৃত ভিনরাজ্যের ৭ যুবক
-
বারাণসীর আদলে এবার দশমীতে নৌকাভ্রমণ! গঙ্গায় বিসর্জন দেখতে বিশেষ ব্যবস্থা করবে সরকার
-
নিষেধাজ্ঞার ফাঁক গলে বিহার-ঝাড়খন্ড থেকে বীরভূমে ঢুকছে বালি! চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা
-
সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা, ‘ওটা পরকীয়া’ বলে রেহাই দিল হাই কোর্ট
-
প্রথম ওয়ানডের আগে চোট গিলের! রোহিতের সঙ্গে ওপেনে যশস্বী? মুখ খুললেন ভারতের কোচ