সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই দলের তরফে ঘোষণা করা হয়েছিল তিনি সুস্থ হয়ে গিয়েছেন৷ খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন আম্মা ভক্তরা৷ কিন্তু রবিবার বিকেলের পর ফের উৎকণ্ঠায় সকলে৷ ফের অসুস্থ জয়ললিতা৷ ভরতি চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে৷ হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি৷ শারীরিক অবস্থা বেশ সংকটজনক, জানিয়েছেন ডাক্তাররা৷ ‘এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন হার্ট অ্যাসিস্ট ডিভাইস’-এর মাধ্যমে ৬৮ বছরের জয়ললিতার হৃদযন্ত্রের স্পন্দন কৃত্রিমভাবে চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
ইতিমধ্যেই এআইএডিএমকে নেত্রীর অসুস্থতার খবর পেয়ে চেন্নাই পৌঁছেছেন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও৷ রাজ্যপালকে ফোন করে জয়ললিতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বন্ধুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
Distressed to hear about CM Jayalalithaa suffering a cardiac arrest, my prayers for her speedy recovery #PresidentMukherjee
Advertisement— President of India (@RashtrapatiBhvn) December 4, 2016
Very concerned about the health of Jayalalitha Ji. Like my friends in Tamil Nadu, I am praying for her speedy recovery. May God bless her
— Mamata Banerjee (@MamataOfficial) December 4, 2016
আম্মার আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী, রেলমন্ত্রী সুরেশ প্রভু, ডিএমকে প্রেসিডেন্ট এম করুণানিধি সহ অন্যান্য নেতা-মন্ত্রীরাও৷ খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ জানা গিয়েছে, আম্মার চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ সেই দলে রয়েছেন দক্ষ কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট এবং ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞরা৷ দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে পৌঁছেছেন এইমস-এর চিকিৎসকদের একটি দল। যোগাযোগ করা হয়েছে লন্ডনের বিশিষ্ট চিকিৎসক রিচার্ড বিলের সঙ্গেও৷
এদিকের আম্মার অসুস্থতার খবর পাওয়ার পরই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন তাঁর অনুরাগীরা৷ কান্নায় ভেঙে পড়েন অনেকেই৷ সারা রাত সেখানেই ছিলেন সকলে৷ ভিড় সামলাতে বসানো হয়েছে পুলিশ পিকেট৷ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে চাইলেই যেন চেন্নাই-সহ তামিলনাড়ুর সব শহরে সিআরপিএফ বা সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে৷ মোতায়েন ৯ কোম্পানি অতিরিক্ত পুলিশ৷

গত ২২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন জয়ললিতা৷ জ্বর ও ডিহাইড্রেশনের সমস্যা ছিল তাঁর৷ এরপরই ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে৷ সম্প্রতি হাসাপাতালের তরফে জানানো হয়েছিল, সংক্রমণে নিয়ন্ত্রণে৷ পুরোপুরি সুস্থ আম্মা৷ কিন্তু রবিবার সন্ধেয় ফের হৃদরোগে আক্রান্ত হন এআইডিএমকে নেত্রী৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!