সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি তিনি৷ অবশেষে শুক্রবার প্রথমবার শোনা গেল তাঁর কথা৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ শুক্রবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয়েছে, স্পিকার ব্যবহার করে বেশ কয়েক মিনিটের জন্য কথা বলতে পারছেন তিনি৷
এদিন ওই বেসরকারি হাসপাতালের ডক্টর রেড্ডি জানান, অস্ত্রোপচারের পর শ্বাসনালীতে সমস্যার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট করছিল মুখ্যমন্ত্রীর৷ ফলে কৃত্রিম শ্বাসনালী ব্যবহার করে শ্বাসক্রিয়া চালানোর ব্যবস্থা করা হয়েছিল৷ ডাক্তারি ভাষায় যাকে বলে ট্রাকেওস্টোমি৷ কিন্তু এখন কৃত্রিম শ্বাসনালী ছাড়া নিজেই ৯০ শতাংশ নিঃশ্বাস নিতে পারছেন এআইএডিএমকে সুপ্রিমো বলে জানান চিকিৎসক৷ ডক্টর রেড্ডি বলেন, “মুখ্যমন্ত্রী এখন একদম ঠিক আছেন৷ তিনি যখন চাইবেন, তখনই বাড়ি যেতে পারেন৷”
প্রসঙ্গত, সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আম্মা৷ চেন্নাইয়ের হাসপাতালের সামনে প্রতিদিনই আম্মার ভক্তদের সমাগম৷ চিকিৎসক বলছেন, অনুগামীদের প্রার্থনাতেই সুস্থ হয়ে উঠছেন তিনি৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!