Air India

ফের আকাশে আতঙ্ক, জেদ্দার পথে মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ, কেরলে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

উড়ানের কিছুক্ষণ পড়েই যান্ত্রিক গোলযোগ টের পান পাইলট। তড়িঘড়ি বিমান ফিরিয়ে আপৎকালীন অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৫:৫২

options
link
ফের আকাশে আতঙ্ক, জেদ্দার পথে মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ, কেরলে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান
পাকিস্তানে ঢোকা এয়ার ইন্ডিয়া পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ, তৎপর ডিজিসিএ।

এবার মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ। কন্নুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের শহর জেদ্দায় যাচ্ছিল বিমানটি। যদিও উড়ানের কিছুক্ষণ পড়েই যান্ত্রিক গোলযোগ টের পান পাইলট। তড়িঘড়ি বিমান ফিরিয়ে আপৎকালীন অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। কন্নুর বিমানবন্দর কর্মীরা সেই ব্যবস্থায়। ফলে এযাত্রায় বড়সড় বিপদ থেকে বেঁচে যান বিমানে থাকা ১৮০ জন যাত্রী।

Advertisement

শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে কন্নুর থেকে জেদ্দার উদ্দেশ্য রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। ঘণ্টা দুয়েক ওড়ার পড়েই বিমানকর্মীরা খেয়াল করেন, একটি ইঞ্জিনে সতর্কীকরণ আলো জ্বলছে। বিষয়টি তারা পাইলটকে জানান। পাইলট ঝুঁকি নেননি। তড়িঘড়ি কন্নুরে উড়ান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতোই বিমানের মুখ ঘুরিয়ে কন্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ হয়। সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। তাঁদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করেছে বিমানসংস্থা।

Advertisement

এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিনের সতর্কীকরণ আলো জ্বলায় প্রোটোকল মেনে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে। মধ্যবর্তী সময়ে যাত্রীদের হোটেলে থাকার এবং খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র বলেন, “এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। ফের জানাচ্ছি যে, আমাদের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.