সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ শ্বশুরের যৌনাঙ্গ সজোরে চেপে ধরে খুন করার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের গুমলা জেলার এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
[ জানেন, অর্গ্যাজমের তীব্র সুখে কী হল এই মহিলার? ]
ঘটনার সূত্রপাত এক মেলাকে কেন্দ্র করে। সেখানে মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিলেন অনিমা খারিয়া নামে ওই মহিলার স্বামী। কিন্তু খেলায় তিনি হেরে যান। ফলে খেলার নিয়ম অনুযায়ী তাঁদেরকেই একটি মোরগ দিতে হয়। স্বামীর এই কাজে সায় ছিল না ওই মহিলার। সেই নিয়েই বাধে বচসা। মেলা থেকে বাড়ি পর্যন্ত গড়ায় ঝগড়া। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দু’জনে সেদিন নেশাও করেছিলেন। বাড়িতে যখন তাঁরা ঝগড়া করছিলেন তখনই তাঁদের শান্ত করতে এগিয়ে আসেন বৃদ্ধ শ্বশুর। কিন্তু এতে হিতে বিপরীত হয়। উত্তেজিত ওই মহিলা শ্বশুরের যৌনাঙ্গ সজোরে চেপে ধরেন। বৃদ্ধকে কাতরাতে দেখেও ছেড়ে দেননি। উলটে বারবার করে চাপ দিতে থাকেন। এতেই প্রাণ হারান ওই বৃদ্ধ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই বধূকে।
[ সুখ পেতে যৌনাঙ্গে আংটি, ফায়ার ব্রিগেডের হস্তক্ষেপে রেহাই যুবকের ]
বাসিয়া থানার অফিসার-ইন-চার্জ অশোক কুমার জানাচ্ছেন, অটোপসি রিপোর্টে জানানো হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। পুলিশি জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন মহিলা। তবে তাঁর দাবি, পুরোটাই দুর্ঘটনা। তিনি তাঁর শ্বশুরকে খুন করতে চাননি। আপাতত পুলিশি হেফাজতেই আছেন ওই মহিলা।
সর্বশেষ খবর
-
বাজি রেজিনগর, অধীর-শুভঙ্করকে একজোট করে ‘সাইলেন্ট’ ভোটের হিসাব কংগ্রেসের
-
শুরু তারাপীঠ মন্দির সংস্কারের কাজ, বাড়ছে গর্ভগৃহের দরজা ও বেদির উচ্চতা
-
হামলার আশঙ্কা মক্কাতেও, হাউথির সঙ্গে সংঘর্ষে সৌদির একাধিক শহরে ‘রেড অ্যালার্ট’
-
‘শেষ সুযোগ’, রেজিনগরের ভোট নিয়ে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দুর, পালটা কটাক্ষ বিরোধীদের
-
সুকান্তর পর এবার দেবের বাড়ির গণেশ পুজোয় খোদ মুখ্যমন্ত্রী