সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যার হুমকি দিয়ে ভালবাসা পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভালবাসা তো পাওয়া হলই না, উল্টে প্রাণটাই চলে গেল তেলেঙ্গানার এক তরুণ ইঞ্জিনিয়ারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।
[ফেসবুককে হাতিয়ার করে অপহরণের ছক, ধরা পড়ার ভয়ে আত্মঘাতী যুবক]
জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম জি জগদীশ। পেশায় তিনি ছিলেন এক সফটওয়ার ইঞ্জিনিয়ার। আদপে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন হায়দরাবাদে। গত কয়েক মাস ধরে এক তরুণীর প্রেমে পড়েছিলেন জগদীশ। ওই তরুণীও পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। কিন্ত শত চেষ্টা করেও কিছুতেই ওই তরুণীকে প্রেমের প্রস্তাবে রাজি করাতে পারছিলেন না জগদীশ। বারবার জগদীশকে ফিরিয়ে দিচ্ছিলেন ওই তরুণী। শেষপর্যন্ত মরিয়া হয়ে সোমবার রাতে হায়দরাবাদের মিঞাপুর এলাকায় একটি আবাসনে ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান জগদীশ। পুলিশ জানিয়েছে, জগদীশ জানতে পারেন, পাঁচতলা ওই আবাসনের বারান্দায় আছেন ওই তরুণী। প্রেমের প্রস্তাবে রাজি করানোর মরিয়া চেষ্টায় বারান্দা থেকে ঝুলে পড়েন জগদীশ এবং ওই তরুণী রাজি না হলে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবে বলে হুমকি দিতে থাকেন। তাঁকে নামানোর জন্য আবাসনের নিরাপত্তাকর্মীদের খবর পাঠান ওই তরুণী ও আবাসনের অন্য বাসিন্দারা। কিন্তু নিরাপত্তাকর্মীরা আসার আগেই, হাত ফসকে পাঁচতলার বারান্দা থেকে নিচে পড়ে যান জগদীশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ডুবন্ত মহিলাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তরুণ আইএএস আধিকারিক]
সর্বশেষ খবর
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!
-
হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ইউনুসরা! ১১ হাজার কোটির দুর্নীতিতে বিদ্ধ ‘ছাত্র বিপ্লবী’ আসিফ