সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণা করেছিলেন প্রেমিক৷ গত দু-তিন বছর প্রেমের সম্পর্কে থেকেও শেষ মুহূর্তে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে চাননি৷ পরিবারের কথা মেনে পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ আর তাতেই বেজায় রেগে গিয়েছিল প্রেমিকা৷ এতটাই ছিল সে রাগ, যা তাকে হিংস্র এক সিদ্ধান্ত নিতে বাধ্য করল৷ বদলা নিতে প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিল ওই যুবতী৷
মধ্যপ্রদেশের সিথি জেলার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবতী অন্য জাতের ছিল বলে প্রেমিকের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিতে চায়নি৷ আর সেই কারণেই ছেলের বিয়ে অন্য এক যুবতীর সঙ্গে ঠিক করেছিলেন তাঁরা৷ আর তাই রাগের মাথায় এই কাণ্ড ঘটায় ওই যুবতী৷
ঘটনাটি সম্পর্কে আক্রান্ত প্রেমিক প্রথমটায় পরিবারের সদস্যদের কিছু জানাতে চাননি৷ কিন্তু যৌনাঙ্গ দিয়ে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হতে থাকলে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা৷ ভাল চিকিৎসার জন্য তাঁকে জব্বলপুর নিয়ে যাওয়া হয়েছে৷
২১ বছরের প্রেমিকার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আক্রান্ত যুবকের পরিবার৷ ভালবাসার এমন নৃশংস রূপ দেখে রীতিমতো অবাক তাঁরা৷
(বাড়িতে শৌচালয় না থাকলে মিলবে না রেশন)
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের