সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ফের সাংবাদিক খুন৷ শনিবার সকালে সেখানকার এক হিন্দি দৈনিকের সাংবাদিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে একদল দুষ্কৃতী৷ ৩৫ বছরের ধর্মেন্দ্র সিং এদিন রোহতাস জেলার একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন৷ তখনই খুব কাছ থেকে তাঁর দিকে তাক করে গুলি চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী, জানিয়েছেন সব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন৷
(লবণ নিয়ে কালোবাজারি, আতঙ্ক না ছড়ানোর নির্দেশ কেন্দ্রের)
পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ধর্মেন্দ্র সিংয়ের পেটে গুলি করে দুষ্কৃতীরা৷ এক পুত্রসন্তান ও স্ত্রীকে ইহজগতে রেখে চলে গেলেন ধর্মেন্দ্র সিং৷ সাসারামের এক হিন্দি দৈনিকে তিনি চাকরি করতেন৷ রোহতাস জেলায় গজিয়ে ওঠা অসাধু ব্যবসায়ীদের একটি চক্রের বিরুদ্ধে খবর প্রকাশের জন্য তাঁকে হত্যা করা হতে পারে বলে অনুমান পুলিশের৷ এসডিপিও এই খুনে তদন্তের নির্দেশ দিয়েছে৷ বিহারে সাংবাদিক হত্যার নজির এই প্রথম নয়৷ গত মে মাসে আরেক সাংবাদিক রাজদেও রঞ্জনকেও একইভাবে হত্যা করা হয়েছিল৷ তার আগে ঝাড়খণ্ডে এক সাংবাদিককে হত্যা করা হয়েছিল৷
একের পর এক সাংবাদিককে হত্যার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সাংবাদিকতার জন্য ভারত একেবারেই নিরাপদ নয়৷ রাজনৈতিক ও শিল্পমহলের সঙ্গে দুষ্কৃতীদের সমঝোতার খেসারত দিতে হয় সাংবাদিকদের৷ ২০১৫ সালের একটি রিপোর্ট বলছে, ঝুঁকির নিরিখে গোটা এশিয়ার মধ্যে ভারতে সাংবাদিকদের স্থান তৃতীয়৷ পাকিস্তান ও আফগানিস্তানের ঠিক পরে৷ গতবছর এ দেশে অন্তত ৯ জন সাংবাদিক খুন হয়েছেন৷ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইরাকের পর এতজন সাংবাদিক অন্য কোথাও খুন হননি৷
(নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির!)
সর্বশেষ খবর
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা