সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে উদ্ধার শিশু অধিকার রক্ষায় আন্দোলনকারী কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কারের শংসাপত্র। পুলিশ সূত্রে খবর, দিল্লির সঙ্গমবিহার এলাকার জঙ্গল থেকে ওই শংসাপত্রটি উদ্ধার করা হয়েছে৷
(শত্রুশিবিরে কাঁপন ধরিয়ে ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের)
ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ দিল্লিতে সত্যার্থীর বাড়ি থেকে চুরি যায় নোবেল রেপ্লিকা ও শংসাপত্র-সহ বহু মূল্যবান জিনিসপত্র৷ তার কয়েকদিন পরই ওই ঘটনা জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ তবে নোবেল রেপ্লিকা ও চুরি যাওয়া অন্যান সামগ্রীর পাওয়া গেলেও, হদিস মেলেনি শংসাপত্রটির৷
(ভাল খাবার-টিভির দাবিতে লস্কর জঙ্গির অনশন জেলে)
পুলিশ জানিয়েছে, শুক্রবার সঙ্গমবিহার এলাকার জঙ্গলে তল্লাশি চালিয়ে দুমড়ানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয় শংসাপত্রটি। কাগজের টুকরো ভেবে অভিযুক্তরা শংসাপত্রটি ফেলে দিয়েছিল। উল্লেখ্য, ২০১৪-তে নোবেল পুরস্কার পেয়েছেন সত্যার্থী।
অ্যাসিড আক্রান্তকে ক্ষতিপূরণ, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেবে রাজ্য
সর্বশেষ খবর
-
টানা বৃষ্টিতে প্লাবন উত্তরপ্রদেশ, তিন জেলায় মৃত ৫, বিহারে বিপদসীমার উপরে বইছে গঙ্গা
-
খাঁ খাঁ ক্লাসরুম, নাম ডাকার খাতা হাতে বাঁকুড়ায় পড়ুয়াদের বাড়ি বাড়ি ঢুঁ শিক্ষকদের, ব্যাপারটা কী?
-
দেড় হাজারের বেশি রেস্তরাঁর খাবারে ‘বিষ’! ৫ দোকানের লাইসেন্স বাতিল, বন্ধ ১৩
-
ত্বকের উজ্জ্বলতায় কম খরচে ঘরেই করুন ‘ন্যাচারাল বোটক্স,’ মাথায় রাখুন ক্ষতির দিকগুলিও
-
মোদির মুখে অ্যাভোকাডোর কথা, গুণাগুণ জেনে জুড়ে নিন মেনুতে