সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত ব্যাঙ্ক এবং এটিএমের লাইনে মানুষের মৃত্যুই হয়ে এসেছে খবরের শিরোনাম৷ কিন্তু এবার যেন সে প্রথা ভাঙল৷ কানপুরে ব্যাঙ্কের লাইনে সন্তান প্রসব করলেন এক মহিলা৷ ব্যাঙ্কের মহিলা কর্মচারী এবং টাকা তোলার লাইনে দাঁড়িয়ে থাকা মহিলারাই দায়িত্ব নিয়ে মহিলার প্রসব করিয়ে নজির গড়লেন৷
দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই টাকার আকাল দেখা দিয়েছে দেশ জুড়ে৷ নগদ টাকার খোঁজে দিনের প্রথম থেকেই ব্যাঙ্ক ও এটিএমের বাইরে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ৷ আর এতেই মানুষের ভিড় বাড়ছে অহরহ৷ কিন্তু এরই মধ্যে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন সরভেশা দেবী৷ সেই সময় তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন ব্যাঙ্কে উপস্থিত অন্য মহিলারা৷ ব্যঙ্কের বাইরের লাইন থেকে তাঁকে ব্যাঙ্কের ভিতরে নিয়ে যাওয়া হয়৷ আর সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি