সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ১৯৯৯৷ কারগিল সীমান্ত পার করে ধেয়ে এলো পাকিস্তানি হানাদার বাহিনী৷ বেজে উঠল যুদ্ধের দামামা৷ দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রাণের আহুতি দিলেন হাবিলদার লাল সাহিব৷ রেখে গেলেন সাত বছরের এক ছেলে ও স্ত্রীকে৷ তারপর কেটে গিয়েছে বহুবছর৷ বাবার বলিদানে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় সেনায় যোগ দিলেন আশুতোষ কুমার৷ আবার ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি৷ বাবার পদাঙ্ক অনুসরণ করে, সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন গানার আশুতোষ কুমার৷ স্বামী ও একমাত্র পুত্রকে হারিয়ে একা রয়ে গেলেন শীলাদেবী৷ দুঃখে বুক ফেটে গেলেও দেশের জন্য আপনজনের বলিদানে গর্বিত তিনি৷ উত্তরপ্রদেশের বাসিন্দা এই পরিবারটির অতুলনীয় দেশভক্তি ও বলিদানে গর্বিত প্রত্যেক ভারতবাসী৷
(কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি)

সেনায় যোগ দেওয়ার পর ১৩ রাষ্ট্রীয় রাইফেলসের অন্তর্ভুক্ত হন তিনি৷ এবছর জম্মু ও কাশ্মীরে কার্যরত ছিলেন৷ মঙ্গলবার, কাশ্মীরের বান্দিপোরা এলাকায় সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে হানা দেয় সেনা৷ শুরু হয় প্রবল লড়াই৷ নিকেশ হয় কুখ্যাত লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর নেতা আবু হারিস৷ তবে দুর্ভাগ্যজনক ভাবে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন আশুতোষ কুমার-সহ চার জওয়ান৷ বুধবার ওই শহিদের শেষকৃত্যে গিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত স্পষ্ট জানিয়েছিলেন, কাশ্মীরে জঙ্গিদের যারা মদত দেবে তাদের গায়েও চাপবে ‘জঙ্গি তকমা’৷ শুধু তাই নয়, গতকাল এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর বলেন, কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে৷
(মৃত্যুর কয়েকঘণ্টা পরই শহিদ জওয়ানের বিবাহবার্ষিকীর উপহার পেলেন স্ত্রী)
“দেশভক্তি ও চরম বলিদানের সাহস ওই পরিবারের অস্থিমজ্জায় মিশে রয়েছে৷ বাবার বলিদানে উদ্বুদ্ধ হয়ে মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় সেনায় যোগ দেন কুমার৷” বলেন সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া৷ সেনার হাতে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তাল কাশ্মীর উপত্যকা৷ ক্রমাগত জঙ্গি হামলার লক্ষ্য হচ্ছেন সেনা জওয়ানরা৷ তবে ভারতীয় সেনার সন্ত্রাস বিরোধী অভিযানে আতঙ্কে দিশেহারা জঙ্গিরা৷ সম্প্রতি কুখ্যাত লস্কর-ই-তৈবা জঙ্গি নেতা আবু হারিস-সহ বেশ কিছু জিহাদিদের নিকেশ করেছে সেনা৷
অভিযানে বাধা দিলে কাশ্মীরিদের কড়া শাস্তি, সেনাকে পূর্ণ ক্ষমতা প্রতিরক্ষামন্ত্রীর
অভিযানে বাধা দিলে কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি সেনাপ্রধানের
সর্বশেষ খবর
-
ব্যর্থতা কাটিয়ে ‘নটি বয়ে’র সফল উৎক্ষেপণ ইসরোর, মহাকাশেও এবার নজর রাখবে ভারতের ‘চোখ’
-
দিল্লির থেকেও উষ্ণ হয়ে উঠতে পারে দার্জিলিং, বাড়বে ভূমিধসও! নির্মাণে সতর্কতা
-
‘বন্দে মাতরম’ না গাইলে স্কুলে সাহায্য বন্ধ, মাদ্রাসা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল