সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও মহিলাদের সম্পর্কে খারাপ মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জেডিইউ নেতা শরদ যাদব৷ তিনি মনে করেন মহিলাদের সম্মানের থেকে ভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ সম্প্রতি তিনি এক বিবৃতিতে এমন কথা প্রকাশ করায় দেশজুড়ে উঠেছে বিতর্কের ঝড়৷
তিনি বলেন, “মহিলাদের সম্মানের থেকে ভোটের সম্মান রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ৷” জনসাধারণকে ভোটের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “মহিলাদের সম্মানহানি হলে তাঁর পরিবার এবং গ্রামের মানুষের সম্মান নষ্ট হয়৷ কিন্তু ভোটের সম্মান নষ্ট হলে বা ভোট বিক্রি হলে, দেশের সম্মান নষ্ট হয়৷ আমাদের ভবিষ্যতের স্বপ্ন ধ্বংসের পথে চলে যেতে পারে৷”
Ballot paper ke bare mein bade paimaane pe sab jagah samjhane ki zarurat hai. Beti ki izzat se vote ki izzat badi hai: Sharad Yadav,JDU pic.twitter.com/i6RJw7adDA
Advertisement— ANI (@ANI_news) January 25, 2017
Beti ki izat jaygi to gaon&mohalle ki izzat jayegi,vote 1 baar bik gya to desh ki izzat, aur aane wala sapna poora nhi ho skta:Sharad Yadav pic.twitter.com/NUPZi9F6Vg
— ANI (@ANI_news) January 25, 2017
#WATCH: Senior JDU leader Sharad Yadav says “Beti ki izzat se vote ki izzat badi hai” in Patna (Jan 24th) pic.twitter.com/kvDxZpO2iZ
— ANI (@ANI_news) January 25, 2017
এটাই প্রথমবার জেডিইউ নেতা মহিলাদের সম্পর্কে খারাপ মন্তব্য করলেন এমনটা নয়৷ এর আগেও একবার তিনি দক্ষিণ ভারতের মহিলাদের গায়ের রং নিয়ে মন্তব্য করে দেশের বিরাগভাজন হয়েছিলেন৷ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দক্ষিণ ভারতের মহিলাদের সম্পর্কে এমন কথা বলেন৷ তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ কিন্তু যাদব স্মৃতিকেও রেয়াত করেননি৷ তিনি স্মৃতির উদ্দেশ্যে বলেছিলেন, “আপনি কেমন আমার জানা আছে৷”
সর্বশেষ খবর
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে