সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত কয়েকদিন স্বস্তিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন না ক’টাদিন অন্তত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন না৷ অবশ্য মোদি-কেজরি বিরোধিতায় যে ইতি পড়ল তা নয়৷ আসলে অপারেশনের জেরে কিছুদিন কথা বলা মানা দিল্লির মুখ্যমন্ত্রীর৷
কেজরিওয়ালের কাশির সমস্যা দীর্ঘদিনের৷ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার চলাকালীনও ক্রমাগত কাশতে দেখা যেত তাঁকে৷ ক্রনিক কাশির সমস্যায় ভুগতেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ প্রায় ৪০ বছর ধরে এ সমস্যা আছে তাঁর৷ জানা গিয়েছে, এক বিশেষ রোগের কারণে তাঁর জিভের আকৃতিও একটু বড়৷ এছাড়া অন্য কিছু সমস্যা থাকার দরুণ কথা বলার সময় বারবার কাশি হতো কেজরিওয়ালের৷ এ কারণেই ছোট্ট একটি অপারেশন হয়েছে তাঁর৷ বেঙ্গালুরুর এক হাসপাতালে সম্প্রতি হয়েছে সেই অপারেশন৷ আর তাই দিল্লির মুখ্যমন্ত্রীকে কিছুদিন কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷
তাই আপাতত মোদির বিরুদ্ধে কটাদিন অভিযোগ জানিয়ে সরব হতে পারবেন না কেজরি৷ কত তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন তিনি, তার ভিত্তিতেই চিকিৎসকরা তাঁকে কথা বলার নির্দেশ দেবেন বলে জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
বর্ধমানে বিজেপির অফিস ভাঙচুর নিয়ে ২ নেতার বিবাদ! ধমকে থানা থেকে বের করল পুলিশ
-
‘ও ১০ বছর চেষ্টা করেছে আর আমি শো জিতেই…,’ অরিজিতের সঙ্গে তুলনা অভিজিতের
-
নোটের বান্ডিল ও সোনা দেখিয়ে ভিডিও, তারপরই ইউটিউবারের বাড়ি থেকে চুরি কোটি টাকার গয়না
-
ভোটের তাগিদে সেই ‘ধর্মের আফিম’ই ভরসা! সিপিএমের বুকস্টলে বিবেকানন্দ-শংকরাচার্য-বুদ্ধের বই
-
গম্ভীরের ‘আধাফিট’ মন্তব্যের পরই ফের চোটের কবলে হার্দিক! এবার ক’টা সিরিজ মাঠের বাইরে?