সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন আম আদমি পার্টির এই শীর্ষ নেতা৷ জাতীয় অর্থনীতি সম্পর্কে কী বোঝেন মোদি যে দেশজুড়ে বড় নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, প্রশ্ন তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷
এদিন এক সাংবাদিক বৈঠকে কেজরি বলেন, “প্রধানমন্ত্রী নিজেই জানেন না তিনি ঠিক কী করছেন৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রকাশে আনা উচিত৷” মুখ্যমন্ত্রী আরও বলেন, “মোদিজির শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি মামলা গুজরাত হাই কোর্টের বিচারাধীন৷ ওই মামলার উপর আদালতের স্থগিতাদেশ চেয়ে প্রধানমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ ও সেরা আইনজীবী তুষার মেহতাকে নিয়োগ করেছেন৷ কেন এত ভয় মোদির?”
Modiji degree case in Guj HC today. Modiji sends his best advocate Tushar Mehta 2 obtain stay on disclosur of degree? Why? Degree farzi?
Advertisement— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 15, 2016
সাংবাদিক বৈঠকেই থেমে না থেকে পরে টুইটও করেন কেজরিওয়াল৷ সেখানে তিনি লেখেন, “গোটা দেশ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ভুক্তভোগী৷ মানুষ জানতে চান মোদি কতদূর পড়াশোনা করেছেন? তিনি কী আদৌ অর্থনীতিটা বোঝেন?” একা মোদি নন, কেজরির বাক্যবাণ থেকে রেহাই পাননি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও৷ বিজেপি ও কংগ্রেস ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে বলে গতকাল অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ কপ্টার কেলেঙ্কারি থেকে পিঠ বাঁচাতেই কংগ্রেস-বিজেপি জোট বেঁধেছে তাঁর অভিযোগ৷
Whole country reeling under demonitization scandal. People want know educational qualifications of PM. Does he understand economy?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 15, 2016
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের