মাকে ধর্ষণ করতে না পেরে দুধের শিশুর পা কাটল দুষ্কৃতী

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১২:৩২

options
link
মাকে ধর্ষণ করতে না পেরে দুধের শিশুর পা কাটল দুষ্কৃতী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাকে ধর্ষণ করতে না পেরে শিশুকন্যার পা কাটল দুষ্কৃতী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলের মলাপ্পুরম জেলায়। অভিযুক্তের নাম আয়ুব। ঘটনার পর থেকেই পলাতক সে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলাপ্পুরম জেলার আইজিবিটি বাস স্ট্যান্ডে থাকতেন ওই মহিলা। রাস্তাতেই সংসার পেতেছিলেন এক ছেলে ও শিশুকন্যাকে নিয়ে। জানা গিয়েছে, কিছুদিন আগে মাঝরাতে মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে আয়ুব। কিন্তু কোনওভাবে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে পালাতে সক্ষম হন মহিলা। কিন্তু নয় মাসের শিশুকন্যাকে সঙ্গে নিতে পারেননি তিনি। মাকে ধর্ষণ করতে না পারার আক্রোশে ধারাল ছুরি দিয়ে নয় মাসের শিশুকন্যার পা কেটে দেয় সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পিএনবি কাণ্ডের জের, ৫০ কোটির বেশি অনদায়ী ঋণে এবার সিবিআই তদন্ত]

Advertisement

ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। কিন্তু তাঁর অভিযোগ, এমন নৃশংসতার খবরেও প্রথমে ব্যবস্থা নেয়নি পুলিশ। তখন বিষয়টিকে গুরুত্ব দিলে আয়ুবকে ধরা সম্ভব হত। কিন্তু অনেক পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। যার সুযোগ নিয়ে আয়ুব পালাতে সক্ষম হয়। নয় মাসের শিশুকন্যাকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। আয়ুবের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মহিলা ও তাঁর পরিবারকে সুরক্ষিতভাবে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। শোনা গিয়েছে, তাঁদের পাকাপাকি থাকার জন্য বাসস্থানের বন্দোবস্তও করা হচ্ছে। এর জন্য কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিতে পারে পুলিশ।

[স্কুল ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিতে নয়া উদ্যোগ ওড়িশায়]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.