Karnataka

কর্নাটকের জঙ্গলে একা বেড়াতে যাওয়াই কাল! নিখোঁজ কেরলের তরুণী, ৪ দিনেও মিলল না হদিশ

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে ওই তরুণীর অনুসন্ধানে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের অনুরোধ করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ২১:৫৩

options
link
কর্নাটকের জঙ্গলে একা বেড়াতে যাওয়াই কাল! নিখোঁজ কেরলের তরুণী, ৪ দিনেও মিলল না হদিশ

একা জঙ্গলে বেড়াতে গিয়ে নিখোঁজ কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের (Karnataka) কোডাগু জেলায়। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে তাদিয়ান্দামল পাহাড়ি এলাকায় ট্রেক করতে বেরিয়েছিলেন ওই তরুণী। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রশাসনের তরফে ৪ দিন ধরে তল্লাশি অভিযান চালিয়েও ওই তরুণীর কোনও সন্ধান না মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

Advertisement

জানা গিয়েছে, জিএস শরণ্যা নামে ৩৬ বছর বয়সি ওই তরুণী পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী। সোলো ট্রিপে কর্নাটকে এসেছিলেন তিনি। কাক্কাবে গ্রামে এক হোমস্টেতে উঠেছিলেন শরণ্যা। ২ এপ্রিল বৃহস্পতিবার পাহাড়ে বেড়াতে যান একাই। এরপর তাঁর আর কোনও খোঁজ মেলেনি। এতদিন ধরে তাঁর কোনও খোঁজ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে ওই তরুণীর অনুসন্ধানে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের অনুরোধ করেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, ‘শরণ্যাকে খুঁজে বের করতে অনুসন্ধানকারী দল পাঠানো হোক। যাতে দ্রুত তাঁকে উদ্ধার করে বাড়ি ফেরানো যায়।’

Advertisement

জিএস শরণ্যা নামে ৩৬ বছর বয়সি ওই তরুণী পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী। সোলো ট্রিপে কর্নাটকে এসেছিলেন তিনি। উঠেছিলেন কাক্কাবে গ্রামে এক হোমস্টেতে।

খোদ মুখ্যমন্ত্রীর অনুরোধের পর তৎপর হয়েছে কর্নাটক সরকার। শরণ্যার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তল্লাশি অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। কর্নাটকের বনমন্ত্রী ঈশ্বর খান্দ্রে জানিয়েছেন, নিখোঁজ ওই তরুণীকে খুঁজে বের করতে ড্রোন ব্যবহার করার পাশাপাশি স্থানীয়দের সাহায্য নেওয়া হচ্ছে। তাঁর সন্ধানে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত উদ্ধারকারী দল। তবে এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

এদিকে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তাদিয়ান্দামল পাহাড়ে একা ট্রেক করার জন্য শরণ্যা প্রথমে স্থানীয় বন দপ্তরের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন। তবে সে অনুমতি খারিজ করেছিল প্রশাসন। বনদপ্তর থেকে জানানো হয়েছিল ওই অঞ্চলে প্রচুর বন্য হাতি রয়েছে ফলে ট্রেক করতে হলে তাঁকে অন্য কোনও দলের সঙ্গে যুক্ত হতে হবে। সেইমতো একটি দলে যোগ দিয়েছিলেন শরণ্যা তবে মাঝপথে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। সন্ধ্যায় পুরো দলটি পাহাড়ের পাদদেশে ফিরে এলেও শরণ্যাকে খুঁজে পাওয়া যায়নি। ওই দলের তরফেই পুলিশে অভিযোগ জানানো হলে শুরু হয় তল্লাশি অভিযান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.