সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক পাঠানকোটের কায়দাতেই ফের জঙ্গি হামলা হতে পারে পাঞ্জাবে৷ এবার নাশকতার ছক কষছে খলিস্তানি জঙ্গিরা৷ গোপন সূত্রে এ খবর পেয়ে কানাডা সরকারের কাছে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ভারত৷
মাস ছয়েক আগেই পাঠানকোটে জঙ্গি হামলা চালিয়েছিল পাকিস্তান৷ তার রেশ মিটতে না মিটতেই ফের একটা হামলার পরিকল্পনা পেল পাঞ্জাব ইন্টেলিজেন্স ব্যুরো৷ জানা গিয়েছে, এই হামলার ছক কষছে হরদীপ নিজ্জর নামে এক শিখ জঙ্গি৷ ‘খলিস্তান টেররিস্ট ফোর্স’ এই অপারেশনের দায়িত্ব দিয়েছে তার কাঁধেই৷ শিখদেরই গোষ্ঠীবদ্ধ করে পাঞ্জাবে আক্রমণের পরিকল্পনা করেছে হরদীপ৷ গোপন সূত্রে আরও জানা যাচ্ছে, পাকিস্তান থেকে অস্ত্র নিয়েই হামলা করতে চায় নিজ্জর ও তার গোষ্ঠী৷ তবে সীমান্তে কড়া নিরাপত্তার কারণেই সম্ভবত পর্যাপ্ত অস্ত্র হাতে পায়নি এই জঙ্গিদল৷
১৯৯৫ সাল থেকে কানাডাতেই থাকে হরদীপ৷ ২০০৭-এ লুধিয়ানা বিস্ফোরণের পিছনেও তার হাত ছিল৷ ভারতের ‘ওয়ান্টেড’ জঙ্গিদের তালিকায় তখন থেকেই আছে হরদীপ৷ শিখদের সঙ্ঘবদ্ধ করেই পাঞ্জাবে নাশকতার পরিকল্পনা তার৷ পাকিস্তানে হরদীপের যাতায়াত আছে বলেও খবর পাওয়া গিয়েছে৷ খলিস্তান টেররিস্ট ফোর্সের প্রাক্তন প্রধানের মৃত্যুর পর হরদীপ সেই দায়িত্ব নেয়৷ বন্দুক চালানোর প্রশিক্ষণ দিয়ে জঙ্গিদের হামলার জন্য তৈরি করেছে সে৷ খুব শিগগিরিই পাঞ্জাবে আক্রমণ শানাতে পারত হরদীপ৷
খবর পাওয়া মাত্রই কানাডা সরকারকে এ কথা জানিয়েছে ভারত৷ হামলা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডাকে অনুরোধ করা হয়েছে৷ প্রতিরক্ষা স্তরেও নেওয়া হয়েছে সবরকমের সতর্কতা৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!