Amit Shah

সংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা-সহ সব বিষয়ে আলোচনায় রাজি শাহ, জানালেন কিরেন রিজিজু

কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারি, এই আলোচনার সময় যেন বিরোধীরা 'হাঙ্গামা' না চালান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৯:৩২

options
link
সংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা-সহ সব বিষয়ে আলোচনায় রাজি শাহ, জানালেন কিরেন রিজিজু
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি।

সংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা-সহ সব বিষয়ে আলোচনা করতে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধী অনেকদিন ধরেই দাবি করছিলেন, সংসদে উপস্থিত হয়ে অমিত শাহ যেন দিল্লিতে ছাত্রদের উপরে পেলেট গান কিংবা বিহারে একে-৪৭ তাক করার মতো অভিযোগের বিরুদ্ধে মুখ খোলেন। জানান তাঁর বক্তব্য। এবার কিরেন রিজিজু জানিয়ে দিলেন, সংসদে এই নিয়ে আলোচনা করতে রাজি শাহ (Amit Shah)। তবে সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, এই আলোচনার সময় যেন বিরোধীরা ‘হাঙ্গামা’ না চালান।

Advertisement

তাঁর কথায়, ”সরকারের প্রস্তাবটি অত্যন্ত স্পষ্ট যে, তারা শিক্ষার্থীদের আন্দোলন এবং এই সংক্রান্ত কার্যকলাপ নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত। কংগ্রেস-সহ বিরোধী দলের প্রতি আমার একমাত্র বক্তব্য হলো— আলোচনা ও তার জবাব দেওয়ার প্রক্রিয়া চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি প্রদানে বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা করা উচিত নয়। বরং স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের বক্তব্য বা জবাব অবশ্যই শোনা উচিত।”

Advertisement

এর আগে ছাত্র আন্দোলন নিয়ে শাহর মন্তব্য কেন নেই, এই প্রশ্ন তুলে তাঁকে আক্রমণ করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ”ওঁর নিষ্ক্রিয়তা প্রমাণ করে, শিক্ষার্থীদের উপরে হওয়া হামলার বিষয়টি তিনি সমর্থন করেন। তিনি কোনও তদন্তের নির্দেশ দেননি, এমনকী কোনো বিবৃতিও দেননি। তিনি সংসদে আসতে চাননি এবং আলোচনার দাবিতে বিরোধী দলের পক্ষ থেকে প্রতিদিন যে প্রস্তাবগুলি পেশ করা হয়েছে, সেগুলি সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।” এহেন বিতর্কের মধ্যেই এবার অমিত শাহ জানিয়ে দিলেন, তিনি প্রস্তুত আলোচনায়। আর এই প্রসঙ্গেও আক্রমণ শানিয়েছেন রাহুল। জানিয়েছেন, ”শাহ কেবল আসবেন আর বক্তৃতা দেবেন তা চলবে না। ওঁকে বলতে হবে, সেদিন পড়ুয়াদের উপরে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন।”

Advertisement

নিটের প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড় হয়েছিল দেশ। সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারি নিয়ে জেন জি-র তীব্র আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা পর্যন্ত দিতে হয়েছে। এই ‘ককরোচ’দের নেপথ্যে বিদেশি অনুদান বা সরকার বিরোধী ষড়যন্ত্রকারীদের কতটা কী হাত আছে, তা নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে সংসদে মুখ খুলে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেন, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.