আগামী ১১ মে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ। গুজরাতের সোমনাথ মন্দিরে অনুষ্ঠিত হবে ‘সোমনাথ অমৃত পর্ব ২০২৬’। মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবার প্রথমবার সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু চূড়ায় এবার হবে মহা কুম্ভাভিষেক।
এই বিশেষ অনুষ্ঠানে দেশের ১১টি তীর্থস্থান থেকে পবিত্র জল আনা হবে সোমনাথ মন্দিরে। একটি বিশাল ঘড়া বা কুম্ভে সেই জল ভরে আধুনিক ক্রেনের সাহায্যে তোলা হবে মন্দিরের চূড়ায়। মন্ত্রোচ্চারণের মাধ্যমে কুম্ভাভিষেক সম্পন্ন করবেন পুরোহিতরা। আগামিকাল বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে সোমনাথ জ্যোতির্লিঙ্গের মহাপুজো করবেন। তারপর ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেবেন মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘২০২৬ সালের শুরুতে আমি গিয়েছিলাম সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দিতে। সেই অনুষ্ঠান ছিল সোমনাথ মন্দিরের উপরে প্রথম আক্রমণের এক হাজার বছর পূর্তি। এবার আগামী ১১ মে আমি আবারও সোমনাথ মন্দিরে যাব, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে। মাত্র ছ’মাসেরও কম সময়ে সোমনাথের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা দুটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সাক্ষী হওয়া আমার কাছে এক বিশেষ সৌভাগ্যের বিষয়। ধ্বংস থেকে সৃষ্টির পথে সোমনাথের যাত্রা—যাকে আমরা বলি ‘ধ্বংস থেকে সৃজন’—তারই এক জীবন্ত প্রতীক এই অনুষ্ঠানগুলি।’
দক্ষিণ ভারতের বহু মন্দিরে প্রতি ১০-১২ বছর অন্তর কুম্ভাভিষেকের প্রচলন থাকলেও, সোমনাথ মন্দিরের ইতিহাসে এই প্রথমবার এমন অনুষ্ঠান পালন হতে চলেছে। এই অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে।
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার