সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেঁড়া পোশাক নিয়েও রাজনীতি করেছিলেন রাহুল গান্ধী। উত্তরাখণ্ডের এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, নিজের ছেঁড়া কুর্তা এবং ফুটো পকেট নিয়ে চিন্তিত নন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের পোশাক সম্পর্কে খুবই সচেতন। বিলাসবহুল জীবনযাপনের পর মোদি দরিদ্র মানুষের পাশে থাকার রাজনীতি কেমন করে করেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সহ-সভাপতি।
(ছেঁড়া পোশাকের রাজনীতি, টুইটারে হাসির খোরাক রাহুল)
আর এর ঠিক পরেই রাহুলকে তাঁর ছেঁড়া পোশাকের রাজনীতির জবাব দিল বিজেপি। জুনিয়র গান্ধীকে একদম গান্ধীগিরিতেই জবার দিল বিজেপির যুব মোর্চা। কর্ণাটকের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কংগ্রেস সহ-সভাপতিকে নতুন পাঞ্জাবি কিনে পাঠানো হয়েছে বলে খবর। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, “নোট বাতিলের পরবর্তী সময়ে একবারই মাত্র ব্যাঙ্কমুখো হয়েছিলেন রাহুল। তখনই ৪০০০ টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলেন তিনি। আর তারপর থেকে নিশ্চয়ই তাঁর জীবনে টাকার অভাব দেখা দিয়েছে। তাই তিনি ছেঁড়া পোশাক পরে ঘুরছেন। তাই সংগঠনের পক্ষ থেকে তাঁকে নতুন পাঞ্জাবি কিনে পাঠানো হল।”
রাহুলের এই দৈনদশা দূর করার নামে বিজেপি যে লজ্জায় ফেলল কংগ্রেসের যুব নেতাকে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
(ঔদ্ধত্যে লাগাম টানতে নাম না করেই চিনকে বার্তা প্রধানমন্ত্রীর)
সর্বশেষ খবর
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা