সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বদলের উর্ধ্বসীমার কমিয়ে দিল সরকার৷ এবার থেকে ৪৫০০ হাজার টাকা নয় মাত্র ২০০০ টাকা পর্যন্ত নোট অদল-বদল করা যাবে৷ ১৮ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে৷ বৃহস্পতিবার সকালে এই কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷
তবে কৃষকদের জন্য এদিন ভাল খবর শুনিয়েছেন অর্থসচিব৷ তিনি জানান, এবার থেকে কৃষকরা প্রতি সপ্তাহে মাথাপিছু ২৫,০০০ টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে৷ সার ও বীজ কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে৷ পাশাপাশি শস্যবীমার প্রিমিয়াম দেওয়ার সময়সীমাও আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে৷
বিয়ের মরশুমের খাতিরেও সুর নরম করেছে সরকার৷ জানানো হয়েছে, বিয়ের জন্য সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা তুলতে পারবে প্রতি পরিবার৷ এই টাকা পাত্র কিংবা পাত্রীর মা অথবা বাবাই তুলতে পারবেন৷ এর জন্য ব্যাঙ্কে বিয়ের কার্ড ও প্যান নম্বর জমা দিতে হবে৷
ছাড় দেওয়া হয়েছে রেজিস্টার করা ব্যবসায়ীদের ক্ষেত্রেও৷ ৫০,০০০ টাকা পর্যন্ত নতুন টাকা তুলতে পারবেন তাঁরা৷ কিছু সরকারী কর্মীদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে৷ ১০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম বেতন তুলতে পারবেন তাঁরা৷ এদিন কেন্দ্রীয় অর্থসচিব জানান, সরকারের কাছে যথেষ্ট পরিমানে নতুন টাকা মজুত রয়েছে৷ নতুন টাকা তৈরির কাজ ১০০ শতাংশ হারে চলছে৷ টাকার পরিমানে কোনও খামতি নেই৷
সর্বশেষ খবর
-
প্রশাসনের উচ্চমহল জানত ভগবানজির পরিচয়! ইন্দিরা গান্ধীও দেখা করেন রহস্যাবৃত সেই সন্ন্যাসীর সঙ্গে?
-
নেশামুক্তি কেন্দ্রে মদ্যপানে আসক্ত ছেলে, বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর
-
বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ বলানো থেকে রামের মহিমা বিশ্লেষণ, ভাইরাল রণবীরের ভিডিও
-
বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন, সম্পত্তির অধিকারে নয়া নীতি তারেক সরকারের
-
অযোধ্যার প্রথম শহিদ রাম-শরদ কোঠারিদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বললেন, ‘সাধুসন্তদের অপমান বরদাস্ত নয়’