Independence Day

‘স্বপ্নপূরণে এগিয়ে যাক তরুণরা’, লালকেল্লায় জেন জি-দের পাশে থাকার বার্তা মোদির

এক নজরে
০৮:৪৯ সর্বশেষ
তরুণদের সহযোগিতার আর্জি মোদির
০৮:৪৫
মহিলা সংরক্ষণ বিলের পক্ষে সওয়াল মোদির
০৮:৪১
মাও সন্ত্রাস নিয়ে বার্তা মোদির
০৮:৩৮
বিশেষ ক্রীড়া কর্মসূচি মোদির
০৮:৩২
বিনামূল্যে কোচিংয়ের বন্দোবস্ত মোদির
০৮:২৭
যুবসমাজকে বার্তা মোদির
০৮:১৯
বাজার নয়, প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত
০৮:১২
কর্ম সংস্কৃতি বদলের আহ্বান মোদির
০৮:০২
কংগ্রেস-সহ বিরোধীদের বার্তা মোদির
০৮:০২
রেলের বৈদ্যুতিকরণ
০৮:০০
'পিএম সূর্য ঘর' যোজনায় সৌরশক্তির ব্যবহার
০৭:৫২
পরমাণু পথে ভারত
০৭:৫১
আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রীর
০৭:৪৩
দেশের উন্নয়নের বার্তা মোদির
০৭:৪৩
বিকশিত ভারতের সংকল্প
০৭:৪১
বন্যার্ত অসমবাসীর পাশে প্রধানমন্ত্রী
০৭:৩৯
জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
০৭:৩৬
পুষ্পবৃষ্টি বায়ুসেনার
০৭:৩৩
লালকেল্লায় পতাকা উত্তোলন মোদির
০৭:৩২
লালকেল্লায় বন্দে মাতরম
০৭:২৩
প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার
০৭:১৫
রাজঘাটে মোদি
০৭:১২
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন
১৫ আগস্ট, লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ০৮:৫২

options
link
সরাসরি
শেষ আপডেট: ০৮:৪৯

তরুণদের সহযোগিতার আর্জি মোদির

তরুণদের বিশেষ বার্তা মোদির, "দেশের উন্নতিতে নেতৃত্ব দিন তরুণরা। আপনাদের দেওয়া ১-২ ঘণ্টা সময়ে আরও এগিয়ে যাবে দেশ। আপনার মনে হতে পারে এই ১-২ ঘণ্টা সময়ে কী-ই বা হবে। দেশে জনগণনার কাজ চলছে। সেনসাসের কাজে অংশ নিন।"

শেষ আপডেট: ০৮:৪৫

মহিলা সংরক্ষণ বিলের পক্ষে সওয়াল মোদির

মোদি বলেন, "মহিলা সংরক্ষণ বিল আনা হয়েছে। বিল পাশ করাতে সহযোগিতা করুন। বিকশিত ভারত তখনই হবে যখন মহিলারাও বিধানসভা, লোকসভায় আসার সুযোগ পাবেন।"

শেষ আপডেট: ০৮:৪১

মাও সন্ত্রাস নিয়ে বার্তা মোদির

মোদি বলেন, "অস্ত্রধারী মাওবাদীদের নিমূল করার লক্ষ্যে দেশ। মাও সন্ত্রাসে শহিদ হয়েছেন ৩ হাজার পুলিশ। মাওবাদী মানসিকতার মানুষ সব জায়গায় রয়েছে। জঙ্গলে যারা বন্দুক হাতে লড়াই করে তাদের চেয়েও বেশি ভয়ংকর 'মস্তিষ্ক নকশাল'। তাদের নির্মূল করা এখনও বাকি।" 'মিশন সুদর্শন চক্র' দ্রুত কাজ করছে।

শেষ আপডেট: ০৮:৩৮

বিশেষ ক্রীড়া কর্মসূচি মোদির

৫-১৫ বছরের বালক-বালিকাদের জন্য বিশেষ ক্রীড়া কর্মসূচি। গ্রামে গ্রামে প্রতিভা খুঁজে বের করা হবে। লালকেল্লায় ঘোষণা মোদির। তিনি বলেন, "২০৩০ সালে কমনওয়েলথ, ২০৩৬ সালে ভারতে অলিম্পিক হবে। যে খেলাগুলিতে ভারত কোয়ালিফাই করতে পারে না। আমরা সেখানে ছাপ রাখব।"

শেষ আপডেট: ০৮:৩২

বিনামূল্যে কোচিংয়ের বন্দোবস্ত মোদির

মোদি বলেন, "পরিবারের লোকজন চায় সন্তান বড় হোক। পরিবারের উপার্জনকারী হোক। যুবকদের জন্য বিনামূল্যে পড়ুয়াদের অনলাইন কোচিংয়ের বন্দোবস্ত করেছি। আমাদের কাছে মেধা রয়েছে। অভিজ্ঞ শিক্ষক রয়েছে।" নেশামুক্তির জন্য ১০০ দিনের কর্মসূচি গ্রহণ।

শেষ আপডেট: ০৮:২৭

যুবসমাজকে বার্তা মোদির

মোদি বলেন, "বিকশিত ভারতের মূল ভিত্তি আমাদের যুবসমাজ। দেশে আড়াই লক্ষের বেশি স্টার্টআপ। স্টার্টআপের গড় আয়ু ২৮ বছর। ডিজিটাল ইন্ডিয়ায় ডেটা যুবসমাজকে শক্তিশালী করেছে। নিজের স্বপ্নপূরণে এগিয়ে যাক তরুণরা। স্কিল ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে বদল আনা হয়েছে। ২০০৪-২০১৪ সালে তিনশোরও কম বিশ্ববিদ্যালয় ছিল। গত ১০-১২ বছরে ৬০০-র বেশি হয়ে গিয়েছে। নতুন নতুন আয়ের রাস্তা খুলেছে। আগামী এক বছরে এক কোটি যুবককে এআই নিয়ে প্রশিক্ষণের বন্দোবস্ত করা হবে।"

শেষ আপডেট: ০৮:১৯

বাজার নয়, প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত

"দ্রুত পালটাচ্ছে আধুনিক যুদ্ধক্ষেত্র। রকেট গতিতে বদলাচ্ছে প্রযুক্তি। ভারত শুধু বাজার হয়ে থাকবে না। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হবে। ড্রোন থেকে শুরু করে কাউন্টার ড্রোন সিস্টেম, হাইপারসোনিক মিসাইল টেকনোলজিতে আত্মনির্ভর হবে দেশ", শনিবার লালকেল্লায় বার্তা মোদির।

শেষ আপডেট: ০৮:১২

কর্ম সংস্কৃতি বদলের আহ্বান মোদির

মোদি বলেন, "আমাদের কর্ম সংস্কৃতি বদল ঘটানোর সময় এসেছে। ছোট কলকবজা থেকে বড় পণ্য তৈরি করতে হবে। পণ্য়ের গুণমানে কোনও আপস নয়। ৫ দশকে যা হয়নি তা ৫ বছরে হয়েছে। উৎপাদন ক্ষেত্রের উন্নতি করতে হবে। শক্তির সপ্তধারার আহ্বান জানাচ্ছি।"

শেষ আপডেট: ০৮:০২

কংগ্রেস-সহ বিরোধীদের বার্তা মোদির

মোদি বলেন, "অনেকে বলছেন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে। গ্যাস পাবেন না। পেট্রল পাম্পে তেল পাবেন না। কিছু লোকের আনন্দ হচ্ছিল দেশবাসীকে ভয় দেখিয়ে। চাষিদের ভয় দেখানো হচ্ছে ইউরিয়া পাবেন না। তবে যাতে কারও কোনও সমস্যা না হয় ভারত প্রস্তুত ছিল। করোনা থেকে জ্বালানি নিয়ে অপপ্রচার করেছেন বিরোধীরা।"

Modi-Red-Fort-4
শেষ আপডেট: ০৮:০২

রেলের বৈদ্যুতিকরণ

মোদি বলেন, "রেলে ৯০ বছরে ৩০ শতাংশ। আর ১০ বছরে ৭০ শতাংশ বৈদ্যুতিকরণ। ভারতে এখন হাইড্রোজেন ট্রেন চলছে।"

Modi-Red-Fort-5
শেষ আপডেট: ০৮:০০

'পিএম সূর্য ঘর' যোজনায় সৌরশক্তির ব্যবহার

"'পিএম সূর্য ঘর' যোজনায় ৫০ লক্ষ বাড়িতে সৌরশক্তির ব্যবহার। বিদ্যুৎ বিল শূন্য হয়ে গিয়েছে। সমুদ্রমন্থন প্রকল্পে ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।"

শেষ আপডেট: ০৭:৫২

পরমাণু পথে ভারত

মোদি বলেন, "ভারতে ৩ সেমি কন্ডাক্টর প্লান্ট কাজ করছে। ভারতে তৈরি সেমি কন্ডাক্টর রপ্তানি হচ্ছে। আগামী দিনে ৮টি সেমি কন্ডাক্টর প্লান্ট হবে। ৫টি নতুন পরমাণু চুল্লি এবং ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। আমাদের নিজেদের ক্ষমতাবৃদ্ধি করতে হবে। নিজের স্বার্থ নিজেকে রক্ষা করতে হবে।"

শেষ আপডেট: ০৭:৫১

আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রীর

যুদ্ধের আবহে আত্মনির্ভর ভারতের বার্তা প্রধানমন্ত্রীর। বলেন, "নিজেদের স্বার্থ নিজেদের রক্ষা করতে হবে। অন্যের উপর ভরসা করে দেশ গড়া যায় না।"

শেষ আপডেট: ০৭:৪৩

দেশের উন্নয়নের বার্তা মোদির

মোদি বলেন, "দেশের পুরনো আইন বাতিল করেছি। প্রতিরক্ষা ক্ষেত্রে ৪ গুণ বেড়েছে। দ্রুতগতিতে এগিয়ে চলেছে দেশ। ২০৪৭ সালে বিকশিত ভারত সংকল্প অপূর্ণ থাকবে না।"

Modi-Red-Fort-2
শেষ আপডেট: ০৭:৪৩

বিকশিত ভারতের সংকল্প

"২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার সংকল্প প্রধানমন্ত্রী। আজকের ভারত নতুন স্বপ্ন দেখছে। বড় স্বপ্ন দেখার সময় এসেছে। গত ১২ বছরে দেশের কোটি কোটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চলেছি। তার ফলে গরিবি থেকে বেরিয়ে স্বচ্ছলতার মুখ দেখেছেন কোটি কোটি দেশবাসী। অর্থনীতি সমৃদ্ধ করেছে। ঘরে ঘরে জল পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। ডিজিটাল ক্ষেত্রে এগিয়েছে দেশ।"

Bikshit-Bharat
শেষ আপডেট: ০৭:৪১

বন্যার্ত অসমবাসীর পাশে প্রধানমন্ত্রী

"আজ হর ঘর তিরঙ্গা। হর মন তিরঙ্গা নতুন সংকল্প নিয়ে এগোচ্ছে দেশ।" অসমের বন্যার্তদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর।

শেষ আপডেট: ০৭:৩৯

জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

শেষ আপডেট: ০৭:৩৬

পুষ্পবৃষ্টি বায়ুসেনার

জাতীয় পতাকা উত্তোলনের সময় পুষ্পবৃষ্টি বায়ুসেনার।

শেষ আপডেট: ০৭:৩৩

লালকেল্লায় পতাকা উত্তোলন মোদির

লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Modi-Red-Fort-3
শেষ আপডেট: ০৭:৩২

লালকেল্লায় বন্দে মাতরম

এই প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঋষি বঙ্কিমচন্দ্রের অমর কীর্তি বন্দে মাতরমে মুখরিত লালকেল্লা। ইতিহাস রচনা 'লাল দুর্গে'।

Modi-Red-Fort-1
শেষ আপডেট: ০৭:২৩

প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার

সেনার তরফে লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।

Modi-Lalkella
লালকেল্লায় প্রধানমন্ত্রী গার্ড অফ অনার সেনার
শেষ আপডেট: ০৭:১৫

রাজঘাটে মোদি

মহাত্মা গান্ধী ও শহিদদের শ্রদ্ধা জানাতে রাজঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে এক্স হ্যান্ডলে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

LIVE UPDATES: PM Modi at red fort, India celebrates Independence day
১৫ আগস্ট, দিল্লির রাজঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
শেষ আপডেট: ০৭:১২

৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতার ৮০ তম বছরে নজর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার দিকে। দিল্লির লালকেল্লার প্রাচীর থেকে মোদির ভাষণের দিকে তাকিয়ে গোটা দেশ। এবার তাঁর বক্তব্যে ছাত্র, যুব ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিশেষ বার্তা থাকার সম্ভাবনা প্রবল। 'বন্দে মাতরম'-কে সামনে রেখে জাতীয়তাবাদ, দেশের অর্থনীতির গতি এবং ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্যের মতো বিষয়ও তাঁর ভাষণে বিশেষ গুরুত্ব পেতে পারে। দেশের আগামী প্রজন্মের ভূমিকা ও ভারতের ভবিষ্যৎ নিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্যে দিশা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.