সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বীরত্ব নিয়ে যখন গর্ববোধ করছে গোটা দেশ, তখনই প্রকাশ্যে এল সেনাবাহিনীর কষ্টকর জীবনযাত্রার প্রতিচ্ছবি৷ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান তেজ বাহাদুর যাদবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে৷ জওয়ান সেই ভিডিওয় তুলে ধরেছেন নিজেদের যন্ত্রণার কাহিনী৷ কঠোর পরিশ্রম এবং বহু ঝুকি নিয়ে জীবন কাটানোর পাশাপাশি দু’বেলার খাবারটাও তাঁদের ঠিক করে জোটে না৷ হলুদ গোলা জলের মতো দেখতে ডাল আর একটা পোড়া রুটিই খাবার হিসাবে জোটে জওয়ানদের৷ ভিডিওয় জওয়ান তেজ বাহাদুর বলেছিলেন, এই ঘটনার জন্য সরকার নয়, দায়ী সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা৷
সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের
তেজ বাহাদুরের এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে৷ সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিএসএফ ক্যাম্পের কাছাকাছি থাকা স্থানীয়রা জানিয়েছেন, সেনা আধিকারিকরা তাঁদের খাবার এবং জ্বালানি বাজারদরের প্রায় অর্ধেক দামে বিক্রি করে৷ একদিকে যখন সেনাবাহিনীর জওয়ানরা খেতে পাচ্ছেন না তখন সেনার জন্য বরাদ্দ সবজি, চাল, ডাল, মশলা কম দামে স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে যাচ্ছে৷ এই ঘটনার কথা সামনে আসতে আবারও বিতর্কের পারদ চড়েছে৷ যদিও এক বিএসএফ আধিকারিককে ঘটনাটির সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি ব্যাপারটি অস্বীকার করেন৷
উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের
সর্বশেষ খবর
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের
-
আকাশ হ্যাটট্রিকে অনবদ্য জয়, ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল
-
মর্মান্তিক, জমা জলে পড়ে বেঘোরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য ডোমজুড়ে
-
ম্যালেরিয়ার ওষুধ পেটে যেতেই মৃত্যু ৭ বছরের নাবালিকার! ৫০-এর বেশি শিশু ভর্তি হাসপাতালে
-
প্রকৃতির খেয়াল! আটাকামা মরুভূমি ঢাকল তুষারচাদরে, নেপথ্যে এল নিনো?