সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির ক্লাইম্যাক্স সকলেরই জানা। মছলি বাবার বেশে খোদ ফেলুদার হাতে আচমকা উঠে এসেছিল বন্দুক। সামনে ভক্তের রূপে বসে থাকা মগনলাল মেঘরাজের উদ্দেশে। ঠিক এর উলটো ঘটনা ঘটল যোগীরাজ্যে। সেই রাজ্যের মথুরায় (Mathura) সাদা পোশাকে ভক্ত সেজে এক সাধুরূপী অভিযুক্তকে গ্রেপ্তার করলেন মধ্যপ্রদেশের পুলিশ কর্মীরা।
ঠিক কী হয়েছিল? রাম শরণ নামের এক সাধুর বিরুদ্ধে অভিযোগ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনায় এক জমি কেলেঙ্কারিতে জড়ানোর। সেই অভিযোগ থেকে বাঁচতেই তিনি পালিয়ে এসেছিলেন উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। কিন্তু শেষরক্ষা হল না। মথুরার রামজানকী মন্দির আশ্রম থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত বুঝতেই পারেননি ভক্তের বেশে তাঁকে ঘিরে ফেলেছেন পুলিশ কর্মীরা।
[আরও পড়ুন: রাজধানীতে আন্দোলন থেকে বিনা ট্রায়ালে এশিয়ান গেমস, হাংঝৌয়ে ব্রোঞ্জ হাতছাড়া পুনিয়ার]
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তদন্তকারী এক পুলিশ কর্মী জানিয়েছেন, অভিযুক্ত রাম শরণের বিরুদ্ধে অভিযোগ জাল ট্রাস্ট গঠনের। যার মাধ্যমে ৬ একর জমি হাতানোর। তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও আসল অভিযুক্ত ছিলেন অধরা। অবশেষে তাঁকে গ্রেপ্তার করতেই বিশেষ প্ল্যান সাজান তদন্তকারীরা। রীতিমতো ফুল ও মিষ্টি নিয়ে তাঁরা হাজির হয়ে যান ওই আশ্রমে। বাইরেও মোতায়েন ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। শেষপর্যন্ত অবস্থা বেগতিক দেখে আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে মোরেনার আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।
[আরও পড়ুন: নিজেদের মাঠে সহজে ছাড়বে না চেন্নাইয়িন, সতর্ক থাকতে চান মোহনবাগান কোচ ফেরান্দো]
সর্বশেষ খবর
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা