সংবাদ প্রিতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষকতার নামে নৃশংসতার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি কোচিং সেন্টারের শিক্ষকদের বিরুদ্ধে। ১৩ বছরের কিশোর হোমওয়ার্ক করে আনেনি বলে চরম শাস্তি দেওয়া হয়। অভিযোগ, ক্লাসের মধ্যেই কিশোরকে টেবিলে শুইয়ে তিন শিক্ষক মিলে প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক পেটান। এই ঘটনায় অভিযুক্তের শিক্ষকরা এবং কোচিং সেন্টারের ডিরেক্টরের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি গোয়ালিওরের একটি কোচিং সেন্টারের। আগের দিন অঙ্ক হোমওয়ার্ক দেওয়া হয়েছিল কিশোরকে। ২ সেপ্টেম্বর তা না করেই শিক্ষাকেন্দ্রে হাজির হয়েছিল সে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে শিক্ষকরা। অভিযোগ, এর পরই পাশবিক অত্যাচার চালানো হয় ১৩ বছরের কিশোরের উপরে। পাঁচ শিক্ষক টেনেহিঁচড়ে পড়ুয়াকে টেবিলে শোয়ান। অভিষেক নামের এক শিক্ষক ছাত্রের পা চেপে ধরেন, সঙ্কেত হাত ধরে রাখেন। ওই অবস্থায় জলের পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন রাহুল নামের এক শিক্ষক। এমনকী ঘটনার কথা চেপে যেতে কিশোরকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
[আরও পড়ুন: মুম্বইয়ে রহস্যমৃত্যু বিমানসেবিকার! বন্ধ ফ্ল্যাটে উদ্ধার গলার নলি কাটা দেহ]
কিশোরের পরিবার কোচিং সেন্টার এবং শিক্ষকদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। যার পর অভিযুক্ত শিক্ষকরা এবং কোচিং সেন্টারের দুই কর্ণধারের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: মণিপুরে শান্তি ফেরাতে এবার আসরে মায়ানমারে সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক]
সর্বশেষ খবর
-
যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে খোদ রাশিয়া! ‘পরিস্থিতি গুরুতর’, মানলেন পুতিন
-
শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ
-
বারো হাজারের বেতনে ২৫ লাখের ফ্ল্যাট! রাম মন্দিরের ‘চোর’ লবকুশের সম্পত্তি দেখে থ পুলিশ
-
ঋতুপর্ণর সঙ্গে আরেকটি ছবিতে কাজের কথা ছিল, আজ ও থাকলে ভীষণ খুশি হত: অনুপম খের
-
চিনের হাতে বাংলাদেশের তিস্তা প্রকল্প! ‘উদ্বিগ্ন’ দিল্লিকে কী বার্তা দিল বেজিং?