সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন ধর্ষণ। গর্ভবতী হয়ে পড়লে জোর করে গর্ভপাত! এক মৌলবীর বিরূদ্ধে এমনই অভিযোগ এনেছেন এক মাদ্রাসা ছাত্রী। ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এই ঘটনা উত্তরপ্রদেশের মিরাটের এক মাদ্রাসার।
জানা, বছর বাইশের নির্যাতিতা তরুণী বিহারের বাসিন্দা। তিন বছর আগে তিনি মাদ্রাসায় এসেছিলেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, বহুবার ওই মৌলবী তাঁকে ধর্ষণ করেন। গর্ভবতী হয়ে পড়লে জোর করে গর্ভপাত করিয়ে দেন। এমনকী এই জঘন্য় অপরাধে মৌলবীর স্ত্রীও যুক্ত বলে অভিযোগ। তিনিও একাধিকবার প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন।
এই ঘটনা নিয়ে মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই তরুণী আর অভিযুক্ত সম্পর্কে আত্মীয়। সমস্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। গতকাল শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘কেবিসি’র সেটে কেলেঙ্কারি! পা পিছলে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন
-
শাখারভের সমর্থনে আজ সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন?
-
বেহাল রাস্তায় যাতায়াতে সমস্যা! ট্রাইব্যুনালের কাজ থেকে নিষ্কৃতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি
-
অভিযোগ করেননি ‘কেষ্ট’, অনুব্রতের কলার ধরে হুঁশিয়ারি, ভাঙচুরের পর মুক্ত ৩ যুবক
-
যোগ্যদের সম্মান দিতে জানে না, ডুববে পর্তুগাল! রোনাল্ডোর অপমানে ফুঁসে উঠলেন বোন