সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নামবদলের রাজনীতি। মোগলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায়, এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। বিজেপির আমলে এলাকার নাম বদলই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এবার পালা আহমেদ নগরের (Ahmednagar)। মহারাষ্ট্রের এই শহরের নাম বদল করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। আহমেদ নগরের নাম হচ্ছে অহল্যা নগর (Ahilya Nagar)। এর আগে সে রাজ্যের আরও দুই শহরের নাম বদলে দিয়েছেন তাঁরা।
কেন এই নাম পরিবর্তন? আহমেদ নগর জেলার চণ্ডী গ্রাম মারাঠা সাম্রাজ্য়ের রানি অহল্যাবাই হোলকারের জন্মস্থান। তাঁকে সম্মান জানিয়ে এই এলাকার নাম পরিবর্তন করলেন মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী। মারাঠা সাম্রাজ্যের রানি অহল্যাবাইয়ের ২৯৮তম জন্মবার্ষিকীতেই এই ঘোষণা করা হল। দিনটিকে অহল্যাবাই হোলকার জয়ন্তী হিসেবে উদযাপন করা হয়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একনাথ শিণ্ডে। এছাড়াও উপস্থিত উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, মন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাতিল এবং বিজেপি বিধায়ক গোপীচাঁদ পদলকার।
[আরও পড়ুন: ‘মোকা’র পর এবার ‘তেজ’! চলতি মাসেই নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর]
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকেই বিজেপির (BJP) তরফে আহমেদ নগরের নামবদলের দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি মেনে নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ইতিপূর্বে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তন করা হয়েছে। ঔরঙ্গাবাদের নতুন নাম ছত্রপতি সম্ভাজি নগর এবং ওসমানাবাদ হয়েছে ধারাশিব। এবার সেই তালিকায় জুড়ে গেল আহমেনগরের নামও।
[আরও পড়ুন: ‘মোকা’র পর এবার ‘তেজ’! চলতি মাসেই নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে