Uttar Pradesh

দলিতের সঙ্গে প্রেমের ‘শাস্তি’, উত্তরপ্রদেশে প্রেমিক-সহ মেয়েকে খুনের অভিযোগ ধৃত বাবা

যুগলকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৩, ২০:০০

options
link
দলিতের সঙ্গে প্রেমের ‘শাস্তি’, উত্তরপ্রদেশে প্রেমিক-সহ মেয়েকে খুনের অভিযোগ ধৃত বাবা
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলিত যুবকের সঙ্গে সম্পর্কে জড়ানোর ‘অপরাধে’ এক কিশোরীকে খুনের অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। শুধু কিশোরী নয়, তার প্রেমিক ওই দলিত কিশোরকেও খুন করা হয়েছে বলেই অভিযোগ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে মৃত কিশোরীর বাবা-সহ চারজনকে। অভিযোগ, যুগলকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যেন বিষয়টি আত্মহত্যা বলে প্রমাণ করা যায়। 

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওতে। ঠাকুর সম্প্রদায়ের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দলিত যুবকের। কিন্তু প্রথম থেকেই এই সম্পর্কে তীব্র আপত্তি জানায় ১৭ বছর বয়সি ওই কিশোরীর পরিবার। শেষ পর্যন্ত পরিকল্পনা করে যুগলকে খুন করার অভিযোগ উঠেছে মৃতার বাবা-সহ সাতজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন চার অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: এক্সিট পোলে এগিয়ে কংগ্রেস, কর্ণাটকের ফল নিয়ে কী বলছে দেশের সেরা সাট্টা বাজারগুলি?]

পুলিশের তরফে জানা গিয়েছে, যুগলকে খুনের আগের দিনই দলিত কিশোরের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছিলেন কিশোরীর বাবা। তারপরেই একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় দু’জনের দেহ পাওয়া। কিশোরীর বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন দলিত যুবকের বাবা। প্রসঙ্গত, চলতি বছরেই মার্চ মাসে একবার পালিয়ে গিয়েছিল ওই যুগল। তবে কয়েকদিনের মধ্যেই ফিরে আসে তারা। সেই সময়ে জেল হেফাজতে রাখা হয়েছিল ওই দলিত যুবককে। তারপরে বিয়ের পরিকল্পনা করে ওই যুগল।

Advertisement

তদন্তে জানা গিয়েছে, বিয়ের এই কথা জানতে পেরেই ওই দলিত কিশোরকে ডেকে পাঠায় কিশোরীর বাবা। তারপরেই তাকে খুন করা হয়। এই ঘটনার পর বাড়ি থেকে কিশোরীকেও ঘটনাস্থলে ডেকে আনা হয়। খুন করা হয় তাকেও। তারপরে দুই মৃতদেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়, যেন মনে হয় আত্মহত্যা করেছে ওই যুগল। আপাতত গোটা ঘটনার বিশদ তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।

[আরও পড়ুন: মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেননি জীবনকৃষ্ণ, ভোল বদলে বিপরীত দাবি আইনজীবীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.