সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচসার জেরে লিভ ইনে থাকা সঙ্গীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলার আগের পক্ষের ছেলে পুলিশের দ্বারস্থ হতেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।
পুলিশ সূত্রে খবর, গত ৫ জুলাই তাঁদের কাছে একটি অভিযোগ আসে যে সন্তোষী রাওয়াত নামে এক মহিলাকে খুন করা হয়েছে। নীরজ রাওয়াত নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে থাকতেন।
[আরও পড়ুন: ভিসার মেয়াদ ফুরনোর পরেও ভারতে, ডিটেনশন সেন্টারে দুই চিনা নাগরিক]
পুলিশের কাছে খুনের লিখিত অভিযোগ জানিয়েছিলেন মৃতার ছেলে। তাঁর দাবি ছিল, ওই মহিলাকে খুন করেছেন তাঁরই লিভ ইন সঙ্গী। এরপর পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হন নীরজ। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, পুলিশের জেরার মুখে নীরজ তাঁর অপরাধ স্বীকারও করেন। তিনি জানিয়েছেন, তাঁরা একসঙ্গে লিভ ইন করতেন। ঘটনার দিন দু’জনের মধ্যে প্রবল তর্কবিতর্ক শুরু হয়। তারপরই সন্তোষীকে গলা টিপে খুন করেন তিনি।
[আরও পড়ুন: করমণ্ডল ট্রেন দুর্ঘটনা: ৩ রেল আধিকারিককে গ্রেপ্তার করল CBI, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের