সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে৷
মধ্যপ্রদেশের বানমোর থেকে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর৷ ধৃত আসলাম খান একটি মোবাইলের দোকানের মালিক৷ পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ মোদির ছবিটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন একদল বিজেপি কর্মী৷ অভিযুক্তকে গ্রেফতার করার দাবি তুলে বানমোর থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ তারপরই গ্রেফতার করা হয় ২৫ বছরের আসলামকে৷ প্রশ্ন উঠেছে, মোদির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই কি এমন কাজ করেছে ওই ব্যক্তি? বানমোর এসডিপিও আত্মারাম শর্মা জানান, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷
উল্লেখ্য, গত মে মাসে মোদির বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করায় কর্নাটকের গঙ্গাবতী থেকে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ মেহবুব নামে এক গয়নার দোকানের কর্মীকে৷
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া বৈঠকে কেন গেলেন না অখিলেশ? উত্তরপ্রদেশে ভোটের আগে ‘নয়া খেলা’র জল্পনা
-
দূষণ শংসাপত্র না থাকলে জ্বালানি নয়, ‘বিষবায়ু’ নিয়ন্ত্রণে ১ অক্টোবর থেকেই কড়া নিয়ম দিল্লিতে
-
পড়ুয়াদের সঙ্গে খেয়েছিলেন মিড ডে মিল, সেই স্কুলকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, মহিলা কর্মীরা পেলেন টাকা-শাড়ি
-
বিরিয়ানি-ফুচকা থেকে মালপোয়া, মাত্র ২ টাকায় ভরপেট খানা! চর্চায় খুদে পড়ুয়াদের বিরাট ‘খাদ্য মেলা’
-
পুজোয় আর নয় ভিআইপি পাস! দুর্গাপুজো সমন্বয় কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত, কী জানালেন রুদ্রনীল?