Uttar Pradesh

পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মার, রাস্তায় দাঁড়িয়েই তিন তালাক ‘গুণধর’ স্বামীর

মারের জেরে মৃত্যু হয়েছে গর্ভের সন্তানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৩, ০৯:৫৮

options
link
পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মার, রাস্তায় দাঁড়িয়েই তিন তালাক ‘গুণধর’ স্বামীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্বশুরবাড়ির তরফে অনেকটা পণ মিলেছে। কিন্তু আরও চাই। আর এই দাবিতেই অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অমানবিক অত্য়াচারের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, রাস্তায় দাঁড়িয়েই স্ত্রীকে তিন তালাকও দিলেন ‘গুণধর’ স্বামী।

Advertisement

ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের নভেম্বরে বিয়ে হয় তাঁদের। কিন্তু তারপর থেকেই পণের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তাঁর স্বামী। বারবার বাপের বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে আসার কথা বলতেন। এমনকী অন্তঃসত্ত্বা অবস্থাতেও রেহাই পাননি বধূ। সম্প্রতি সেই বচসাই চরমে পৌঁছায়। আর তাতেই স্ত্রীকে মারধরের পর রাস্তায় দাঁড়িয়ে তিন তালাক দেন ওই ব্যক্তি। যার জেরে মৃত্যু হয়েছে গর্ভের সন্তানের।

Advertisement

[আরও পড়ুন: দ্রাবিড়ীয় ‘গবেষণায়’ কোনও ভুল ছিল না, সিরিজ জিতে বোঝালেন শুভমান-শার্দূলরা]

ঘটনায় স্বামী এবং শ্বশুরবাড়ির ছ’জন সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বধূ। তিন তালাক আইন, পণের জন্য অত্যাচার, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। নির্যাতিতা জানিয়েছেন, তাঁর বাবার যা সাধ্য, তার থেকেও বেশি টাকা পণ হিসেবে শ্বশুরবাড়িকে দিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও ‘খিদে’ মেটেনি তাঁদের। তাঁর স্বামী, শ্বাশুড়ি এবং ননদ আরও ২ লক্ষ টাকা দাবি করেন। এমনকী, পণ না পাওয়ায় নিজের ভাইকে আবার বিয়ে করতে বলেছিলেন নির্যাতিতার ননদ।

Advertisement

দীর্ঘদিন অত্যাচার সহ্য করেও মুখ বন্ধ রেখেছিলেন বধূ। কিন্তু মারধরের জেরে গর্ভের সন্তানকে হারিয়ে আর মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: মর্মান্তিক! শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় স্যানিটাইজার খাওয়ালো দুষ্কৃতীরা, মৃত্যু নাবালিকার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.