সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে বচসা। বাপের বাড়ি চলে যান যুবতী। এরপরই দুই শিশুকন্যার গলা কেটে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। এমনকী খুনের পর প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। দিন তিনকের পর থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত যুবক। তাকে গ্রেপ্তার করে তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলায়। অভিযুক্ত যুবকের নাম রাহুল চ্যাবন। ২১ অক্টোবর বছর চারের যমজ দুই শিশুকন্যা ও স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন তিনি। সেই সময় রাস্তাতেই স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়। সন্তানদের রেখেই বাপের বাড়ি চলে যান যুবতী। বাড়ি ফিরে আসে রাহুল। সঙ্গে ছিল সন্তানরা। বাড়ি ফিরেই দুই শিশুকন্যাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গলা কেটে খুন করে বলে অভিযোগ। ঘটনার চারদিন পরে রাহুল স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করে। মহারাষ্ট্র পুলিশ তাকে আটক করে অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে। কারণ যে এলাকায় অপরাধ ঘটেছে সেটি অন্ধ্র পুলিশের অধীনে।
এরপরই রাহুলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে জঙ্গলে তল্লাশি চালায়। সেখানে দুই শিশুকন্যার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১