Bombay High Court

‘বেকার হলেও সন্তানের ভরণপোষণ দিতে হবে’, পিতার নৈতিক দায়িত্ব মনে করিয়ে বিরাট রায়

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টে মামলা করেন এক ব্যক্তি। তিনি যুক্তি দেন, বর্তমানে কর্মহীন এবং সন্তানদের আর্থিক সহায়তা প্রদানে অক্ষম। এমনকী যে অটোরিক্সা চালিয়ে আয় করতেন, বিপদে পড়ে সেটি বেচে দিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৫:২৭

options
link
‘বেকার হলেও সন্তানের ভরণপোষণ দিতে হবে’, পিতার নৈতিক দায়িত্ব মনে করিয়ে বিরাট রায়
প্রতীকী ছবি। এআই দ্বারা নির্মিত।

বেকার হলেও সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না কোনও বাবা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও নাবালক ছেলে ও মেয়ের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে তাঁকেই। সন্তানদের ভরণপোষণ সংক্রান্ত একটি মামলায় এমন মন্তব্য করল বম্বে হাই কোর্ট।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, অমরাবতীর বুলধানার বাসিন্দা এক ব্যক্তিকে নিম্ন আদালত নাবালক সন্তানদের জন্য মাসিক ভরণপোষণের নির্দেশ দিয়েছিল। ওই ব্যক্তির ১০ ও ৭ বছরের ছেলে ও মেয়ে রয়েছে। বিচারক নির্দেশ দেন, দুই সন্তানের জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা করে দেবেন যুবক। এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টে মামলা করেন ওই ব্যক্তি। তিনি যুক্তি দেন, বর্তমানে সম্পূর্ণ কর্মহীন এবং সন্তানদের আর্থিক সহায়তা প্রদানে অক্ষম। এমনকী যে অটোরিক্সা চালিয়ে আয় করতেন, বিপদে পড়ে সেটি বেচে দিয়েছেন।

Advertisement

যদিও যাবতীয় যুক্তি উড়িয়ে দিয়েছে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। আদালতের বক্তব্য, সন্তানদের দায়িত্ব এড়াতে বেকারত্ব বা স্বল্প আয় কোনও বৈধ কারণ হতেই পারে না। বিচারকদের সাফ কথা, সন্তানদের বড় করা ও তাদের ভরণপোষণ দেওয়া বাবার আইনি ও নৈতিক দায়িত্ব। বেকার হলেও এই দায়িত্ব এড়াতে পারেন না পিতা। অতীতে সন্তানদের ভরণপোষণ দেননি যুবক, সেকথা উল্লেখ করে সতর্ক করেছে আদালত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.