সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতার প্রলোভন দেখিয়ে স্বামীর গলা কাটার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সোহনা এলাকার খেদলা গ্রামে৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগকারী স্বামী৷
যৌনাঙ্গে লাথি মেরে এইচআইভি আক্রান্ত স্বামীকে হত্যা করল স্ত্রী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ ছিল না৷ সেই সুযোগে স্বামীকে অন্যরকমভাবে যৌন মিলনের প্রস্তাব দেয় অভিযুক্ত স্ত্রী৷ সেই অনুযায়ী স্বামী হাত ও চোখ বেঁধে তাঁকে চেয়ারে বসিয়ে দেয় সে৷ তারপর গান চালিয়ে দেয় এবং স্বামীর গলায় ছুরি চালিয়ে দেয়৷ বেশ কিছুক্ষণ আহত অবস্থাতেই পড়েছিলেন অভিযোগকারী ব্যক্তি৷ তাঁর গোঙানির শব্দ শুনে এক বন্ধু এসে তাঁকে উদ্ধার করে৷ প্রথমে সোহনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে গুরগাঁও সিভিল হাসপাতাল ও দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকেই স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন ওই ব্যক্তি৷
মহিষের দাম উঠল ৯.২৫ কোটি টাকা, কেন জানেন?
অভিযুক্ত স্ত্রীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ তবে অভিযোগকারী স্বামীর বক্তব্য নিয়েও সন্দেহ রয়েছে পুলিশকর্মীদের৷ কারণ কেমন করে আহত অবস্থায় তিনি বাঁধনমুক্ত হলেন, সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি৷ আর স্ত্রীর এমন আচরণের কারণও দেখাতে পারেননি তিনি৷ এদিকে পড়শিদের দাবি, বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল ওই দম্পতির মধ্যে৷
এনার নেতৃত্বেই ভারত পেয়েছে ‘অগ্নি ৫’-এর মতো মারণাস্ত্র
সর্বশেষ খবর
-
রাজ্য নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে ‘হুমকি’, নাম জড়াতেই থানায় মন্ত্রী উমেশ
-
রণবীর-আলিয়াকে বেশি তোল্লাই বনশালির, ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ক্ষুব্ধ ভিকি কৌশল! ফের স্বজনপোষণ?
-
বিদেশে বসেও দেখা যাবে মহালয়ায় ইডেনের বর্ণাঢ্য শো! বাংলার পুজো হবে সত্যিই বিশ্বজনীন
-
নাছোড় বৃষ্টি! উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, সপ্তাহান্তে ভাসবে দক্ষিণও? কী জানাল হাওয়া অফিস?
-
‘বিশ্বাস ছিল ওরা পারবে’, বলছেন ভারতীয় কোচ, খালিদের ভারতকে কুর্নিশ পানামা কোচের