Delhi

সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, কারণ ঘিরে ধোঁয়াশা

অজ্ঞাতপরিচয় ওই যুবকের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য যুবককে দ্রুত রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪, ২০:০৫

options
link
সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রতীকী ছবি।

সোমনাথ রায়, নয়াদিল্লি: বুধবার দুপুরে দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। ওই যুবকের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement

খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌছায় পুলিশ। যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। যেখানে গায়ে আগুন দেন যুবক, সেখানে থেকে পেট্রল উদ্ধার করেছে পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। এই ঘটনা কি নিছক আত্মহত্যার চেষ্টা নাকি নাশকতার ছক ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি সূত্রে দাবি, যুবকের নাম জিতেন্দ্র। ছাব্বিশ বছর বয়স। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। ঘটনাস্থল থেকে দুপাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যদিও সেই নোটের অর্ধেক পুড়ে গিয়েছে। বাকি অংশে পুলিশের বিরুদ্ধে মুর্দাবাদ লেখা আছে। দলিতদের প্রতি বঞ্চনার, অপমানের কথা লেখা আছে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন