সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই যেন বিস্তৃত হচ্ছে অনলাইন প্রতারণার জাল। এবার স্রেফ নিজের টিকিট বাতিল করতে গিয়েই ৪ লক্ষ টাকা খোয়ালেন ৭৮ বছরের এক বৃদ্ধ। তিনি আসলে আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে পড়েছিলেন জাল ওয়েবসাইটের পাল্লায়। আর তাতেই ঘটে গেল সর্বনাশ। এর পিছনে রয়েছেন রেলকর্মী সাজা এক প্রতারক।
কী হয়েছিল? মহম্মদ বসির নামের এক কেরলের কোঝিকোড়ের বাসিন্দা চেষ্টা করছিলেন তাঁর টিকিটটি ক্যানসেল করতে চাইছিলেন। এই সময় একটি ফোন পান তিনি। ফোনের ওপারের ব্যক্তি নিজেকে রেলকর্মী বলে পরিচয় দেন। তিনি হিন্দি ও ইংরেজি দুই ভাষা মিলিয়ে কথা বলছিলেন। তিনি ওই বৃদ্ধকে নির্দেশ দিতে থাকেন। না বুঝেই তাঁর ফাঁদে পা দেন বসির। এরপর তাঁর ফোনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন প্রতারক।
[আরও পড়ুন: Durand Cup Derby Live: যুবভারতীতে শাপমুক্তি, সাড়ে চার বছর পর ডার্বির রং লাল-হলুদ]
এখানেই শেষ নয়। ভুল করে নিজের এটিএম কার্ড নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণও তাঁকে দেন তিনি। এরপরই ওই প্রতারক বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৫ হাজার ৯১৯ টাকা তুলে নেন। ওই টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা ছিল। স্বাভাবিক ভাবেই এমন ঘটনার পর হতভম্ব হয়ে যান তিনি। টাকা তোলার মেসেজ পেতেই দ্রুত ব্যাংকে যোগাযোগ করার চেষ্টা করলেও সেই চেষ্টা ভেস্তে দেন প্রতারক। পরে পুলিশে যোগাযোগ করেন তিনি। খবর দেন ব্যাংকে। তদন্ত শুরু হলেও এখনও খোঁজ মেলেনি প্রতারকের।
[আরও পড়ুন: বিজেপি নেত্রীকে খুন করে নদীতে ভাসিয়ে দিলেন স্বামী! অপরাধ কবুল অভিযুক্তর, দাবি পুলিশের]
সর্বশেষ খবর
-
১২ বছরে ৩৪ বার, বিদেশভূমে রাজার রাজা মোদি, এবার পেলেন সেশেলসের সর্বোচ্চ সম্মান!
-
নিয়ম মানলে স্নানযাত্রাতেই ঘুরবে ভাগ্যের চাকা, জেনে নিন পুজোর শুভ তিথি
-
পুলিশ হেফাজতে মদ্যপানের আবদার নির্লজ্জ সিয়ার! প্রকাশ্যে ‘খুনি’ প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার